মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পর্যটকদের জন্য উত্তরবঙ্গে তৈরি হচ্ছে ১০০ হোম স্টে  

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর গজলডোবায় হোম স্টে (Home Stay) তৈরির কাজ শুরু হল। জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকায় ১০০ হোম স্টে তৈরি হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার পর্যটন শিল্পকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের স্বার্থে উত্তরবঙ্গে হোম স্টে (Home Stay) করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই হোম স্টে (Home Stay) তৈরির কাজ শুরু হল। জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকায় ১০০ হোম স্টে তৈরি হতে চলেছে।

গজলডোবায় পর্যটকদের অন্যতম ঠিকানা ‘ভোরের আলো’। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প ‘ভোরের আলো’কে কেন্দ্র করে গজলডোবা এলাকায় তৈরি হচ্ছে ১০০ হোম স্টে। ভোরের আলো পর্যটনকেন্দ্রের আশেপাশের গ্রামে এই হোম স্টেগুলি তৈরি করা হবে। ভোরের আলো’র আশেপাশে সরস্বতীপুর, মিলনপল্লি গ্রামের বাসিন্দারা ইতিমধ্যে হোম স্টে তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে।

প্রসঙ্গত প্রায় তিন মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে এসে ঘোষণা করেছিলেন, যাঁরা হোম-স্টে করবেন তাঁদেরকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে। রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছিলেন, হোম স্টে করার জন্য সরকারের তরফে ১ লাখ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে স্থানীয় মানুষজন পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে যেমন রোজগার করতে পারবেন, তেমনই পর্যটকরাও ঘুরতে এসে হোম স্টে তে থাকার সুবিধা পাবেন।

উত্তরবঙ্গে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং-সহ বিভিন্ন জায়গায় হোম-স্টে গড়ে তুলেছেন সেখানকার বাসিন্দারা। ফলে পর্যটকরা বাড়ির পরিবেশে থাকার সুযোগ পাচ্ছেন।গজলডোবা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, ইতিমধ্যে গজলডোবা এলাকায় সরকারিভাবে ১০০টি হোম-স্টের রেজিস্ট্রেশন হয়েছে। হোম স্টে তৈরির জন্য আবেদন করার পর অনুমোদন মিললে ১ লাখ টাকা দেওয়া হবে আবেদনকারীকে রাজ্য সরকারের তরফে। দু দফায় সেই টাকা দেওয়া হবে। প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হবে। কাজের অগ্রগতি দেখে আবার দ্বিতীয় ধাপে ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার তিন মাসের মধ্যে হোম-স্টে তৈরির কাজ শেষ করতে হবে। এরপর হোম স্টে তৈরি হয়ে গেলে রাজ্যে সরকারের ওয়েবসাইটে সেটির নাম-ঠিকানা এবং যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া হবে। সরকারি ওয়েবসাইটে থাকা হোম স্টের সেই ঠিকানা দেখে পর্যটকরা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে সেখানে এসে থাকতে পারবেন।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল