মিনি নির্বাচন কমিশন! ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য কল্যাণীতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী : SIR আবহে ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড। সামনের বছরেই রাজ্যে নির্বাচন। সেই নির্বাচনের আগে ভোট তালিকা সংশোধন করতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভবঘুরের ব্যাগ থেকে একসঙ্গে এতগুলো ভোটার কার্ড উদ্ধার হওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, কল্যাণীর ৭ নম্বর ওয়াকর্ডের মাঝে চর এলাকায় এক ব্যক্তিকে ঝোলা নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁকে দেখে এক স্থানীয় যুবকের সন্দেহ হয়। এর আগে এলাকায় তাঁকে দেখতে পাওয়া যায়নি। ভবঘুরেকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপরেই তাঁর ব্যগ থেকে বেরিয়ে এল শতাধিক ভোটার কার্ড। তবে এগুলো আসল নাকি নকল তা নিয়ে উঠছে প্রশ্ন। এরপরেই তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই ব্যক্তি হিন্দমোটরের বাসিন্দা উত্তম দাস।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, কল্যাণী সীমান্তে দিদির বাড়িতে এসেছিলেন। রাস্তায় একটি জায়গায় এই ভোটার কার্ডগুলো দেখতে পান। সেগুলোকে নিজের কাছেই নিয়ে রাখেন। ভোটার কার্ডগুলোর মধ্যে ৩টে অসমের। বাকিগুলো কল্যাণীর বিভিন্ন ওয়ার্ডের। এবার প্রশ্ন একসঙ্গে এতগুলো ভোটার কার্ড কী করে এক জায়গায় পড়ে থাকতে পারে? ওই ব্যক্তিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানতে চাইছে, তিনি সত্যি কথআ বলছেন কিনা। ভোটের আগে এসআইআর আবহের মধ্যে কে বা কারা এতগুলো কার্ড ফেলে গেল সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কে বা কারা ওই কার্ডগুলো নিয়ে এসেছে, সেটা জানতে ওই এলাকার খোঁজও করছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানা গিয়েছে।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী