দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিনিধি : আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণ করতেই এই সিদ্ধান্ত।অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষকের জন্য রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি দেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের জন্য সিকিওরিটি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ভিন রাজ্য থেকে ১১জনকে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রথম দফার নির্বাচন হয়েছে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এদিন ১৬ জেলায় ১৫২ আসনে হয়েছে নির্বাচন। নওদা, দুবরাজপুর, লাভপুরে বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপরে শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। দ্বিতীয় দফাতে আরও সতর্ক কমিশন। এদিন কোনও রকমের কোনও গন্ডোগোল যাতে না হয়, তারজন্য আগাম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি ভিনরাজ্য থেকে আসছেন এই পুলিশ পর্যবেক্ষকরা। সিইও সূত্রে খবর দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ বিশেষ এলাকার দায়িত্ব দেওয়া হবে এই অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষকদের। প্রথম দফার মতো দ্বিতীয় দফাও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই কারণেই আরও ১১জন পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। রাজ্য ও কলকাতা পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে। 

অন্যদিকে, দ্বিতীয় দফার নির্বাচনের আগে শাস্তির মুখে ডায়মন্ড হারবার থানার আইসি সহ ৫ পুলিশকর্তা। এই তালিকাতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে ওসি পদমর্যাদার পুলিশ কর্তারাও। তাঁদের সাসপেন্ড করা হয়েছে। তারমধ্যেই আরও ১১ পর্যবেক্ষক আসছেন বঙ্গে। আগামী ১-২ দিনের মধ্যেই তাঁরা চলে আসবেন বলে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

নোয়াপাড়া থানার পিছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

দ্বিতীয় দফার ভোটের আগেই ফের ভাঙন হুমায়ুনের দলে, তৃণমূলে যোগ প্রার্থীর

রেকর্ড ভোট শীতলকুচিতে, ৯৯ শতাংশের দোরগোড়ায় পৌঁছেও কেন আটকে গেল পরিসংখ্যান?

নির্বাচনের শেষলগ্নে এক ধাক্কায় দাম কমলো ফুলের, মন খারাপ ব্যবসায়ীদের

উলটপুরাণ, প্রথম দফায় ১০ আসনে ২০২৪ সালের চাইতে কম ভোট পড়েছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ