ইদ্রিশের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ২, মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে হামলার ঘটনায় এবং তাঁকে খুনের চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে হামলার ঘটনায় এবং তাঁকে খুনের চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করল। এই ঘটনা জানিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি।

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়িতে মুস্তাফা শেখ নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। বিধায়কের আরও অভিযোগ, তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও ভাঙচুর চালায় অভিযুক্তরা।সেই সময়া বাড়ি তালাবন্ধ ছিল। আর সেই কারণে কেউ আহত হননি। এই ঘটনার কথা জানিয়ে মঙ্গলবার সকালে ইদ্রিশ আলির আপ্তসহায়ক মফিজুর আলি ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে দায়ের করা সেই অভিযোগে তিনি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ভগবানগোলা থানার পুলিশ বরকত শেখ (৩৪) এবং জুয়েল শেখ (২২) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধায়ককে খুনের চেষ্টার অভিযোগে। ইদ্রিশের বিরুদ্ধে টাকার বিনিময়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তার পরেই এই হামলার ঘটনা। যদিও ইদ্রিশ আলি এই অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি আক্রমণকারীদের দলে আর কারা কারা উপস্থিত ছিল তা বিধায়কের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করার চেষ্টা চালচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন