মোদির সভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ২ বিজেপি কর্মী, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই বিজেপি কর্মী। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। আজ, শনিবার পূর্ব বর্ধমানের কালনায় ছিল মোদির সভা। সেখানেই উঠল চরম অব্যবস্থার অভিযোগ। সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় ওই দুই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর সভাস্থলে।

প্রধানমন্ত্রীর সভায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রীর সভায় ফের একবার নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠল। তবে কীভাবে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটল সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। আহতদের নাম পরিচয়ও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সভায় আসা সমর্থকরাই আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, শনিবার কাটোয়ায় মোদির সভা থেকে ফেরার পথে খাদে টোটো উল্টে গুরুতর জখম হয়েছেন চার জন বিজেপি কর্মী। তাঁদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিগত কয়েকদিন ধরেই মোদির সভাতে নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগও উঠছে। দু’দিন আগেই পশ্চিম বর্ধমানের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় মোবাইল চুরির অভিযোগ ওঠে। চুরি যায় প্রায় ৫০টি মোবাইল। এমনটাই অভিযোগ ছিল। এই মোবাইল চুরির পিছনে রয়েছে বিশেষ একটি গ্যাং। তেমনটাই জানিয়েছিল হীরাপুর থানার পুলিশ। আসানসোলের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন বিজেপি কর্মীরা। আর সেই ভিড়ের সুযোগ নিয়েই ওই বিশেষ গ্যাং হাত সাফাই করেছে বলে জানিয়েছিল পুলিশ।

 

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ