আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে নির্বাচন কমিশন এবার তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে উঠে পড়ে লাগল। প্রথম দফার ভোট দেখে নির্বাচন কমিশনের কর্তারা বুঝতে পেরেছেন এসআইআর করে তৃণমূল কংগ্রেসকে ঠেকানো যায়নি। বরং ভোট এককাট্টা হয়ে পড়েছে ঘাসের উপর জোড়াফুল প্রতীকে। আর দ্বিতীয় দফার ভোটে নির্বাচন কমিশনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কারণ এই জেলাকে বলা হয় তৃণমূল কংগ্রেসের গড়। তাই এখানে বেশি কড়াকড়ি করতেই পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শনিবার দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। এই দফায় নজরদারি আরও আঁটোসাঁটো করতেই এমন পদক্ষেপ। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে যেটুকু অশান্তি হয়েছে, দ্বিতীয় দফায় সেটাও যাতে আর না হয় সেটাই চাইছে নির্বাচন কমিশন। তাই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হল। যদিও নির্বাচন কমিশনের এই ব্যাখ্যা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের পদক্ষেপে তারা অন্য অঙ্ক দেখতে পাচ্ছেন।

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। এই ১১ জন পুলিশ পর্যবেক্ষকের মধ্যে একজন করে প্রত্যেক জেলায় যেখানে ভোট হবে সেখানে দেওয়া হয়েছে। ব্যতিক্রম দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একসঙ্গে তিনজন পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এই তিনজন হলেন—এক, অজয় পাল শর্মা, দুই, কুমার আশিস এবং তিন, অঙ্কুর জৈন। এই তিনজনের মূল দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির উপর নজর রাখা, সভা–সমাবেশ বিশেষ করতে না দেওয়া এবং কাজকর্ম নজরে রাখা।

এছাড়া কলকাতা উত্তর ও দক্ষিণ, হাওড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়ার মতো জেলাগুলিতে একজন করে পুলিশ পর্যবেক্ষক রাখা হয়েছে। উত্তর ২৪ পরগনার মতো বড় জেলায় দু’‌জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সেখানে দক্ষিণ ২৪ পরগনায় তিনজন পুলিশ পর্যবেক্ষক রাখা হয়েছে। এবারের নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, যা অন্যান্য বারের তুলনায় বেশি। দ্বিতীয় দফায় সংখ্যা আরও বাড়ানো হল। এই নতুন পুলিশ পর্যবেক্ষকরা প্রত্যেকেই ভিন্‌রাজ্য থেকে আসছেন। কিন্তু কেন টার্গেট অভিষেক?‌ সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং রোড–শোয়ে ব্যাপক ভিড় হচ্ছে। তার দুই শতাংশ মানুষ ভোট দিলে বিজেপিকে খঁুজে পাওয়া মুশকিল হবে। এই আশঙ্কা থেকেই নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ