বিবেচনাধীন ২৪ লক্ষ ভোটার বিধানসভায় ভোট দিতে পারবেন না !

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। সেই তালিকাতেই ৬০ লক্ষ ভোটারের নাম রয়েছে বিচারাধীনের আওতায়। বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে কতজন আসন্ন নির্বাচনে নিজের ভোটারাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটাই প্রশ্ন। ৭০0 জন বিচারক এই ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছেন। দ্রুততার সঙ্গে কাজ করা হলেও চিন্তায় রয়েছেন তাঁরা। আদৌ মিলবে ভোটারাধিকার। নাকি হারাতে হবে সেই অধিকার।

সূত্রের খবর, ‘বিচারাধীন’ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে পারেন অন্তত ৩৬ লক্ষ ভোটার। বাকি প্রায় ২৪ লক্ষ ভোটার বাদ পড়তে পারেন তালিকা থেকে।  এমনই আশঙ্কা করা হচ্ছে। বাংলা থেকে ইতিমধ্যে এসআইআরের মাধ্যমে চূড়ান্ত ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির। বৈধ নথি জমা দেওয়ার পরও অনেকের নামই বাদ পড়েছে বলে অভিযোগ। ৩৬ লক্ষ ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হলেও বাকিদের কী হবে? এই নিয়ে চিন্তা বেড়েছে।

উল্লেখ্য, রাজ্যের ৫০০ জন বিচারকের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আগত প্রায় ২০০ জন বিচারক ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে প্রায় ১৫ লক্ষ ৭২ হাজারের নথি যাচাই ও নিষ্পত্তি হয়েছে। প্রায় সাড়ে ৫ লক্ষ ভোটারের নথি ‘অযোগ্য’ বলে চিহ্নিত হয়েছেন।

সুপ্রিম কোর্ট নির্দেশে দিয়েছিল, ‘বিচারাধীন’ তালিকা নিষ্পত্তির সঙ্গে সঙ্গে দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনে আগামী সপ্তাহের প্রথমে সেই তালিকা প্রকাশ হতে চলেছে। যেসকল ভোটারদের নথি যাচাই করে নিষ্পত্তি হবে, তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না। তবে যাদের নাম বাদ যাবে, তাঁদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। বাদ যাওয়া ভোটাররা বা অন্য কোনও অভিযোগ থাকলে কলকাতা হাইকোর্ট গঠিত ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে। শীঘ্রই সেই ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার পাবে না। সময়ের অভাবে তা সম্ভব হবে না। এপ্রিল মাসের মধ্যে ভোটগ্রহণ পর্ব শেষ করে মে মাসের প্রথম সপ্তাহেই ফলাফল ঘোষণা হয়ে যাবে। তাই সময়ের হিসেবে অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়া ভোটাররা অন্তত এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। ভোটারাধিকার ফিরে পেতে সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপযুক্ত নথি সহ ট্রাইব্যুনালে নিজেকে ভারতবর্ষের ভোটার প্রমাণ করতে হবে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩