বাংলার বিডিও’রা ডাকাত! বলেন কী দিলীপ

তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষ আক্রমণ শানিয়ে বসলেন বাংলার আমলাতন্ত্রকে। বলে বসলেন বাংলার বিডিও’রা নাকি ডাকাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে বিরোধিতা থাকে। আক্রমণ প্রতি আক্রমণও থাকে। সেই সব আক্রমণের অভিমুখে অনেক সময়েই পড়ে যান পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরাও। তাঁদের উদ্দেশ্য করে চলে হুমকি ধমকি কটুক্তি। সেই ধারা অব্যাহত রাখলেন বাংলার বুকে বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তৃণমূলকে(TMC) আক্রমণ করতে গিয়ে তিনি আক্রমণ শানিয়ে বসলেন বাংলার আমলাতন্ত্রকে। বলে বসলেন বাংলার বিডিও’(BDO)রা নাকি ডাকাত(Dacoits)। স্বাভাবিক ভাবেই এহেন দিলীপ উবাচ ঘিরে বিতর্ক বাঁধতেও দেরী হয়নি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে এক দলীয় সভা থেকে এহেন বিস্ফোরক আক্রমণ শানেন দিলীপ। তবে কারোর নাম নিয়ে তিনি আক্রমণ করেননি।  

আরও পড়ুন মমতার বাংলায় প্রশ্নের মুখে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কমছে কন্যাসন্তান

ঠিক কী বলেছেন দিলীপ? দলের মঞ্চ থেকে দিলীপ এদিন আক্রমণ শানিয়েছেন বাংলার শাসক দলকে। সেই আক্রমণের মাঝেই তিনি হুট করে আক্রমণের অভিমুখ ঘুরিয়ে দেন বাংলার আমলাদের দিকে। বলেন, ‘কেন্দ্রের টাকা পঞ্চায়েতে আসবে আর সেখান থেকে খরচ হবে। কারণ মাঝ পথে টাকা চুরি হয়ে যায়। কিন্তু এই পঞ্চায়েত এখন চোরের আখড়া হয়েছে। আর যার মাধ্যমে টাকা আসে সেই বিডিও সব থেকে বড় ডাকাত। সন্ধ্যা হলে ডাকাতদের সঙ্গে ফিস্ট করে। সারা বাংলায় প্রায় ৪০০টা বিডিও অফিস আমরা ঘেরাও শুরু করেছি। এই জেলাতেও করতে হবে। সব বিডিও অফিস ঘেরাও করতে হবে। ওইটা হচ্ছে ঘুঘুর বাসা। সন্ধ্যা হলে টিএমসি লিডার আর বিডিও মিলে ভাগ বাঁটোয়ারা করে। ১০০ দিনের কাজের টাকা কত মারা হবে, কার বাড়ির টাকা নেওয়া হবে, কোন ব্যাটা টাকা দেয়নি তার নাম কেটে অন্য লোককে দেওয়া হবে যে টাকা দেবে। রাজ্যের সমস্ত বিডিও অফিস ঘেরাও করতে হবে। বিডিওগুলো সব থেকে বড় ডাকাত। যেই আমরা বিডিও অফিস ঘেরাও করতে শুরু করেছি, বিডিও বলছেন, যা করার করুন, আমার কিছু করার নেই। আমাকে যা বলছে আমি তাই করছি। চাকরি করেন। তুই ব্যাটা টাকা নিলি কেন তাহলে?’

আরও পড়ুন উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে বিদায় করুন, বেফাঁস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার

আর দিলীপের এহেন বক্তব্য নিয়েই এখন বিতর্ক দানা বেঁধেছে। বঙ্গ বিজেপির অনেকে নেতারই দাবি, দিলীপের এহেন কথা বলা ঠিক হয়নি। কিছু বিডিওদের নিয়ে আমজনতার অভিযোগ আছে ঠিকই কিন্তু বাংলার বিডিও’রা সব ডাকাত একথা বলা ঠিক হয়নি। তবে দিলীপ এখানে যেহেতু নির্দিষ্ট কারোর নাম না করে এই কথা বলেছেন তাই দিলীপের বিরুদ্ধে এখনই এই মন্তব্য নিয়ে মামলা দায়ের হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এটুকু বোঝা গেল, বঙ্গ বিজেপির সভাপতি পদ দিলীপের কাছে না থাকলেও তিনি বিন্দুমাত্র বদলে যাননি। বিস্ফোরক সব উক্তির ক্ষেত্রে তিনি এখনও বঙ্গ বিজেপির ১ নম্বরে।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট