চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্মম পরিণতি,কন্যাসন্তান হওয়ায় ভূমিষ্ঠ শিশুকে মাটিতে পুঁতে দিল পরিবার!

courtesy google

নিজস্ব প্রতিনিধি : নির্মম ঘটনার সাক্ষ্মী থাকল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকা। পরিবারের সদস্যরা চেয়েছিল পুত্র সন্তান। কিন্তু কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। এই নিয়ে মন্দিরবাজার থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চাঁদপুর ধোপারহাট এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলা শিশুকন্যার জন্ম দেন।কিন্তু পরিবারের লোকেরা চেয়েছিলেন পুত্র সন্তান। সদ্যোজাত শিশু কন্যাকে মেনে নিতে পারেনি পরিবার। রেগে গিয়ে সদ্যোজাতকে মাটিতে পুঁতে ফেলেন নিষ্ঠুর পরিবারের লোকেরা। খবর জানাজানি হতেই হলে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা শিশুকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ঐ মহিলার আরও ৫ সন্তান রয়েছে। বর্তমানে প্রসূতি মহিলা চিকিৎসাধীন রয়েছেন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে। অভিযুক্ত ওই পরিবারের তরফে এখনও পর্যন্ত কোন মন্তব্য আসে নি। এমন নির্মম ঘটনার পর সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

‘বুকের পাটা থাকলে ৪ তারিখ থাকবেন, দেখা হবে’, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের  

নববর্ষে ভোটপ্রচারে উত্তরবঙ্গে মমতা-শাহর দ্বৈরথ, দক্ষিণে অভিষেক

ডায়মন্ডহারবারে নাকা তল্লাশিতে ১০ লক্ষ টাকা সহ আটক দুই বিজেপি নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ