জমি দখল করে প্রায় ২৬১ কোটির সম্পত্তি শাহজাহানের, রিপোর্ট ED’র

শাহজাহানের বিরুদ্ধে আদালতে Chargesheet জমা দিল ED। তাতেই জমি দখল করে ২৬১ কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ শাহজাহান(Sheikh Sahajahan) আর সন্দেশখালি(Sandeshkhali) এখন সমার্থক হয়ে গিয়েছে বঙ্গবাসীর কাছে। শাহজাহান এবং তাঁর শাগরেদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠলেও সময়ের স্রোতের সঙ্গে সঙ্গে তা ক্রমশ ফিকে হতেও শুরু করে দিয়েছে। বরঞ্চ সামনে আসছে বাম ও বিজেপি কীভাবে হাতে হাত রেখে সন্দেশখালিতে নোংরা রাজনীতির পাশাপাশি অশান্তি ও উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। কার্যত শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, গণধর্ষণের যে সব অভিযোগ উঠছিল তা যে রীতিমত চক্রান্ত করে মিথ্যা দাবি করা হয়েছিল তা সামনে চলে এসেছে বেশ কিছু বিজেপি নেতার অডিও ফাঁসকাণ্ডে। এই আবহেই এদিন অর্থাৎ সোমবার সেই শাহজাহানের বিরুদ্ধে আদালতে Chargesheet জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। তাতেই তাঁরা জানিয়েছে যে, শাহহাজান সন্দেশখালিতে জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার(261 Crore Rupees) সম্পত্তি(Property) করেছে।

মার্চের গোড়ায় শাহজাহান এবং তাঁর সঙ্গে সম্পর্কিত ১২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি আটক করেছিল ED। তার পর আবার মে মাসে দ্বিতীয় দফায় তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আটক করে কেন্দ্রীয় এজেন্সি। গত ১৭ মে ED’র তরফে জানানো হয়, শাহজাহানের ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ কোটি ৭৮ লক্ষ টাকা আটক করা হয়েছে। তার পাশাপাশি, ৫৫টি স্থাবর সম্পত্তি, যার বাজার মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা, তা-ও আটক করা হয়েছে। শাহজাহানের পাশাপাশি, শেখ আলমগির, শেখ সুমাইয়া হাফিজ়িয়া ট্রাস্ট আব্দুল আলিম মোল্লা, শিবপ্রসাদ হাজরা-সহ অন্যদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও রয়েছে। ED আরও জানিয়েছিল যে, আটক করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ৩৮.৯০ বিঘা জমি যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। দু’দফায় ২৬১ কোটি টাকার বেশি আটক করার কথা সে সময় ED’র তরফে জানানো হয়েছিল।

এদিন ED’র আইনজীবী জানিয়েছেন, ‘তদন্তের ৫৬ দিনের মাথায় Chargesheet জমা হল। অভিযুক্ত চার জনের বিরুদ্ধে জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে সম্পত্তি করার অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে এই সম্পত্তি করা হয়েছে। Chargesheet-এ জানানো হয়েছে, আনুমানিক ১৮০ বিঘা জমি দখল করেছেন শাহজাহান। তবে সেই পরিমাণ আরও বাড়তে পারে। ১১৩ পাতার চার্জশিটে অভিযুক্ত হিসাবে রয়েছে শাহজাহানের ভাই আলমগিরের নামও। এ ছাড়াও দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে অভিযুক্ত হিসাবে। সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদেরও বয়ান নেওয়া হয়েছে। সিবিআই সন্দেশখালিতে অভিযান চালিয়ে যে অস্ত্র উদ্ধার করেছিল, সে কথাও উল্লেখ আছে চার্জশিটে।

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ