মতুয়াদের অনশন মঞ্চে অসুস্থ ৩, চলছে চিকিৎসা, অনশনে অনড় অনশনকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র প্রতিবাদে অনশনে বসেছেন মতুয়া সম্প্রদায়। ঠাকুরনগরে বীনাপাণিদেবীর ঘরের সামনে ঠাকুরবাড়িতেই অনশনে বসেছেন তাঁরা। অনশনের ৪ দিনের দিন অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন। অনশন মঞ্চেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের স্যালাইন দেওয়া হচ্ছে। ২৪ জন মিলে এই অনশন শুরু করেছিলেন। ৩ জন অসুস্থ হয়ে যাওয়ায় অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার আরও ৩ জনের শারিরীক অবস্থার অবনতি হয়। অসুস্থ হলেও অনশন মঞ্চ ছাড়তে রাজি হননি তাঁরা।

জানা গিয়েছে, ২১ জনের মধ্যে শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন ৩ জন। রক্তচাপ তাঁদের অনেকটাই নেমে গিয়েছে। তারপরেও অনশন মঞ্চ ছাড়তে চাননি তাঁরা। সেখানেই তাঁদের স্যালাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনশন শুরুর পর থেকে মঞ্চে হাজির রয়েছে মেডিক্যাল টিম। সকলের রক্তচাপ সহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। শুক্রবার অসুস্থ হয়ে পড়েছেন নগেন মণ্ডল, নারায়ণ বারুই, ত্রিনাথ ঘরামি।

জানা গিয়েছে, অনশনকারীদের মধ্যে অনেকের রক্তচাপ কমে গিয়েছে। শরীর ডিহাইড্রেট হয়ে গিয়েছে। একজনের শারিরীক অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু তারপরেও অনশন চালিয়ে যেতে তাঁরা বদ্ধপরিকর। অনশন মঞ্চে রয়েছেন মতুয়া গোঁসাই, দলপতিরা মঞ্চে রয়েছেন। মতুয়া ভক্তরাও হাজির হয়েছেন সেই অনশন মঞ্চে। মেডিক্যাল টিমও হাজির হয়েছে সেখানে।  অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক নরোত্তম বিশ্বাস এদিনও অনশন মঞ্চে হাজির হয়েছিলেন। তিনি বলেছেন, নিঃস্বার্থভাবে ভোটাররা এই অনশনে অংশ নিয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকায় প্রত্যেকেরই নাম আছে। সাধারণ মানুষদের কথা ভেবে এঁরা অনশনে বসেছেন। বুধবার থেকে এই অনশনে বসার ঘোষণা করেছিলেন মমতাবালা ঠাকুর। সেই মতো বুধবার থেকে চলছে অনশন।

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা