বর্ধমানে পাচারের আগে ধরা পরল ৩৮টি টিয়া পাখির বাচ্চা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: চটের ব্যাগের ভিতর দুটি খাঁচার মধ্যে মোট ৩৮টি দেশী টিয়া পাখির(Parrot) বাচ্চাকে ভরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার আগেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ অর্থাৎ বুধবার ভোর চারটে নাগাদ বন দপ্তরের কর্মীরা হাতেনাতে ধরে ফেলে পাচারকারীকে।

বাজেয়াপ্ত করা হয় খাঁচা সহ পাখিগুলোকে। বন দপ্তর(Forest Department) সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপুর, আলুডাঙা এলাকায়। তার নাম শেখ সিরাজুল। বন দপ্তর সুত্রে জানা গেছে, টিয়ার বাচ্চাগুলোর বয়স ১৫দিন থেকে এক মাসের মধ্যে। আপাতত বাচ্চা টিয়াদের রমনা বাগানে রাখা হয়েছে।

কয়েকদিনের মধ্যেই এগুলিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। জানা গেছে, এই বাচ্চা টিয়াগুলোকে অন্যত্র বিক্রি বা পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় বমাল গ্রেপ্তার করা হয়েছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে(Bardhaman Court) পেশ করা করা হয়। বন্যপ্রাণী আইন অনুযায়ী এই ধরনের পাখিগুলিকে কেনা বেচা করা আইনত অপরাধ।

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী