বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে চলছে প্রথম দফার নির্বাচন। ১৬ জেলায় ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে কড়া নিরাপত্তায়। এখনও পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি। প্রথম দফার দিনেই দক্ষিণবঙ্গে দ্বিতীয় দফার প্রচার ঝাঁপাচ্ছে তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা ও রোড শো করবেন মোদি-শাহ থেকে মমতা-অভিষেক। যখন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিছু অংশ ভোটদানে ব্যস্ত, তখন জনসভা ও রোড শোতে উত্তাপ ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি, অমিত শাহ।

জানা গিয়েছে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ২টি জনসভা ও ১টি পদযাত্রা রয়েছে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নিজের হয়ে পদযাত্রা করবেন। ভবানীপুর কাঁসারীপাড়া শীতলা মন্দির থেকে পটুয়াপাড়া ক্রসিং পর্যন্ত চলবে এই পদযাত্রা। এরপরেই তিনি পৌঁছে যাবেন যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করতে। দেবব্রত মজুমদার এবং অরূপ বিশ্বাসের হয়ে জনসভা রয়েছে তাঁর। পাশাপাশি এদিন মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের প্রার্থী আব্দুল খালেক মোল্লার সমর্থনে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যখন বিজেপির বিরুদ্ধে সুর চরাবেন, ঠিক তখনই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, এদিন কৃষ্ণনগর ও মথুরাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর হাওড়ায় তাঁর পদযাত্রা রয়েছে। পাশাপাশি এদিন বঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। বলাগড় ও পুরশুঁড়ায় রয়েছে তাঁর জনসভা। মধ্যমগ্রামে পদযাত্রা করবেন তিনি।

কমিশন সূত্রে খবর, প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ। কিছু কিছু এলাকায় অল্প বিস্তর সমস্যা হলেও বড় ধরনের ঘটনা ঘটেনি। মোটের ওপরে শান্তিপূর্ণ চলছে নির্বাচন। কিছু জায়গায় ইভিএম মেশিনে সমস্যা হলেও তা ঠিক করা হয়েছে। 

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর