বেলদার জাতীয় সড়কে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলদা : জাতীয় সড়কে সাতসকালে গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানীসরাই এলাকায় জাতীয় সড়কে গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। তার জেরেই চারজনের মৃত্যু।

পুলিশ সূত্রে খবর, খড়্গপুর থেকে বালেশ্বরের দিকে যাচ্ছিল চার চাকার স্করপিও। গাড়িটির গতি অনেকটাই বেশি ছিল। গাড়িটি চলার সময় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি। রানিসরাই এলাকায় ১৬ নং জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেটি ডিভাইডার টপকে অন্য লাইনে ঢুকে যায়। সেইদিকে আসছিল একটি টমেটো ভর্তি ট্রাক। স্করপিওটি ট্রাকের সামনে পড়ে থাকে। ফলে সংঘর্ষ হয় গাড়ি ও ট্রাকের। গাড়িতে ৪ জনে ছিল বলে জানা গিয়েছে। সেই চারজনেরই মৃত্যু হয়েছে। ট্রাকের চালক গ্রেফতার করা হয়েছে। ট্রাকটিকেও আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ এতটাই জোড়ালো ছিল, গাড়িটি রীতিমতো দুমড়েমুচড়ে গিয়েছে।ট্রাক চালক বা খালাসি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনার পরে স্থানীয়রা প্রথমে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গাড়ি থেকে ৪ জনকে বের করতে সমস্যায় পড়তে হয় সকলকে। তাঁদের গাড়ি থেকে বের করতে ইলেক্ট্রিক কাটার ও ক্রেন দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধার করে বেলদা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চারজনই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা