বহরমপুরে বাজেয়াপ্ত ৪৩৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সাফল্য এল মুর্শিদাবাদ জেলা পুলিশের ঝুলিতে। পাচারের আগে জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। ​গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। তাতেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রচুর পরিমাণে উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বহরমপুর থানার পুলিশের কর্মদক্ষতায় গাঁজা উদ্ধার হয়। বহরমপুর থানার অধীন এনএইচ ৩৪ -এর ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে খবর, জেলা এসওজি-র পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফতেপুর বাইপাস মোড় এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় একটি ট্রাকের গতিবিধি পুলিশকর্মীদের সন্দেহ উদ্রেক করে। তল্লাশি চালানো হয় ট্রাকটিতে। তাতেই দেখা যায় গাড়ির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে ৪৩৬ কেজি গাঁজা। সম্পূর্ণ মাদক উদ্ধার করে তা বাজেয়াপ্ত করে পুলিশ।

ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ট্রাকচালক ও খালাসিকে। ​প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, ওই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে আনা হচ্ছিল। ট্রাকটির গন্তব্য ছিল কলকাতা। ধৃত দুই অভিযুক্তকেই আজ বৃহস্পতিবার সিজেএম আদালতে তোলা হচ্ছে। তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশকর্মীদের ধারণা, এই মাদক চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত আছে। পাচার চক্রের শিকড় আরও অনেক গভীরে। তারা আশাবাদী ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য নিঃসন্দেহে জানা যাবে। এমন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার