দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বনির্ভর বাংলা শিবিরে প্রথম ছ’ঘণ্টায় আবেদন জমা ৫ লক্ষের বেশি, সিংহভাগ যুবসাথীতে

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে স্বনির্ভর বাংলা শিবির। বিধানসভাভিত্তিক শিবির তৈরি করে চলছে প্রকল্পে আবেদন করার কাজ। ২৯৪ বিধানসভায় ব্লকে ব্লকে শিবির করে ফর্ম ফিলআপ করা হচ্ছে। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, খেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হচ্ছে। প্রথম দিনে প্রথম ৬ ঘণ্টাতেই জমা পড়েছে প্রায় ৫ লক্ষ আবেদনপত্র। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে যুবসাথীতে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে আবেদনপত্র জমার কাজ। কোথাও কোথাও লাইনে বিশৃঙ্খলাও ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রচেষ্টায় তা ঠিক করা সম্ভব হয়েছে। প্রতিটি বিধানসভাতে ক্যাম্প খুলে চলছে যুবসাথী আবেদন জমা। উপভোক্তারা প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয়েছেন ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থেকে চলছে আবেদন জমার কাজ। যুবসাথী প্রকল্পের জন্য আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হচ্ছে। আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কসিট, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার স্বাক্ষরিত ফটোকপি জমা দিতে হচ্ছে।

সমস্ত নথি হাতে ক্যাম্পে ক্যাম্পে পৌঁছে গিয়েছে ২১-৪০ বছরের যুবরা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। কাজ শুরুর সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে। দেড়ঘণ্টার মধ্যে ৩৪ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছিল। দিন শেষে এসে ৫ লক্ষের বেশি ছাড়িয়ে গিয়েছে।

সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন প্রতিটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে।আগেই এই বিষয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরাও এই ক্যাম্পে আবেদন জমা দিতে পারবেন। বর্তমানে রাজ্যে প্রায় ২.৪২ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। নতুন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আরও বহু মহিলা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বাজেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণির মহিলারা এখন মাসে ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা পাবেন।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ