এই মুহূর্তে

ভোটের মরশুমে রাজ্যে উদ্ধার ৬০০ বোতল ফেনসিডিল, গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি:  বঙ্গে ভোটের মরশুম। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে আগেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই বিধানসভা ভোট রাজ্যে। নিরাপত্তাতে জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্রই চলছে নাকা চেকিং। এমন পরস্থিতিতে প্রায় ৬০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার এক যুবক। সীমান্তে দিয়ে নিষিদ্ধ কাসির সিরাপ পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তর। তার আগেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সম্রাট দাস।   বানপুর বাসিন্দা তিনি। নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাজদিয়ার কৃষ্ণখালি থেকে আদিত্যপুর যাবার রাস্তার মোড়ে পুলিশি টহল চলছিল । সেই সময় বানপুরের দিকে এক যুবক স্কুটি নিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সম্রাটকে দাঁড় করানোর চেষ্টা করে । তবে পুলিশের কথায় কোনোরকম কর্ণপাত না করেই ওই যুবক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে । এরপরই গাড়ি নিয়ে গিয়ে তাড়া করে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। শুধু তাই নয়। তারপরই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সম্রাট দাস নাম ওই যুবকের কাছে ৩ বস্তা ভর্তি নিষিদ্ধ কাসির সিরাপ রয়েছে।

গোটা ঘটনায় সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা খবর দেয় কৃষ্ণগঞ্জ থানায়। তারপরই কৃষ্ণগঞ্জ থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন ডিএসপি শিল্পী পালও । সকলের সামনে ৩টি বস্তা খোলার হয়। তিনটি বস্তায় ২০০টি করে ফেনসিডিল অর্থাৎ মোট ৬০০ বোতল নিষিদ্ধ কাসির সিরাপ উদ্ধার করা হয়ে। ইতিমধ্যেই স্কুটি সহ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: মোটা বেতনের চাকরি থেকে ইস্তফা, ভোট যুদ্ধের ময়দানে তৃণমূল প্রার্থী তন্ময়

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। শুধু তাই নয়। সেই সঙ্গে তাকে রিমান্ডে নিয়ে এসে জানার চেষ্টা করা হবে, আদতে ঠিক কোথা থেকে এই ফেনসিডিল নিয়ে আসা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই সঙ্গে গোটা ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত, সমস্ত কিছুই জানার চেষ্টা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের ময়দানে এবার ‘রাঁধুনি’ রমাপ্রসাদ,চাল ভেজে তাক লাগিয়ে দিলেন নারায়ণগড়ে

‘‌বাংলাকে শেষ করার চক্রান্ত বিজেপির’‌, পুরুলিয়ার কাশীপুরে তোপ মমতার

রঘুনাথগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩০, ধীরে ধীরে এলাকায় স্বাভাবিক ছন্দ ফিরছে

‘পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স ছাপ্পা দিতে আসলে রুখে দাঁড়াবেন‌’‌, বার্তা মমতার

লাভপুরে ৬০ হাজার ভোটের টার্গেট বাঁধলেন অভিষেক

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ