Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমুদ্রের মধ্যে থেকে টেনে আনা হল অভিশপ্ত ট্রলার, সাগরে ৮ জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,নামখানা: বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার এবার দশ টি ট্রলার মিলে টেনে আনে নামখানায়। উল্লেখ্য গত শুক্রবার রাত্রে গভীর সমুদ্রের পাল্টি খায় মৎস্যজীবীদের(Fisherman) ট্রলার। ১৭ জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও ৯ জনকে উদ্ধার করা যায়নি।রবিবার একে একে সেই নিখোঁজ ৯জনের মধ্যে ৮জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয় সাগর থেকে।তারা গভীর রাত্রে কেবিনের ভেতরে ঘুমিয়ে ছিল। তাদের শেষ পরিণতি সলিল সমাধি ঘটে। এই ট্রলারটিকে নামখানা আনার পর উপরে তোলা হয় । রবিবার সকাল থেকে এই নিখোঁজ ট্রলার উদ্ধার এবং মৎস্যজীবীদের পরিবারগুলি নিখোঁজদের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। একই সঙ্গে নামখানার পাড়ে ছিলেন হাজার হাজার মানুষ

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,অবশেষে কেন্দুয়া দ্বীপ সংলগ্ন এলাকায় দুটি ট্রলারের মেলে ।মৎস্যজীবীদের উদ্ধারে প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে । শেষ পর্যন্ত গত তিনদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারগুলির মধ্যে ডায়মন্ডহারবারে দুটি ট্রলারের খোঁজ মেলে, কেন্দুয়া দ্বীপ সংলগ্ন এলাকায় । তাদের দেখা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। এই খবরের ইতিমধ্যে মৎস্যজীবী পরিবারের মানুষজন নামখানা এলাকায় ভিড় করা শুরু করে।

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, প্রথম থেকে তিনটি ট্রলার নিখোঁজের কথা জানা গিয়েছিল। তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ করে দুটি ট্রলারকে উদ্ধার করা গিয়েছে। এখনো একটি নিখোঁজ আছে। মৎস্যজীবী উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ইতিমধ্যে উপকূলীয় রক্ষী বাহিনী ৩২ জন মৎস্যজীবী উদ্ধার অভিযানে চলে । দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ হয় তিনটি ট্রলার। তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা যায়। ট্রলারগুলির খোঁজে মৎস্যদপ্তর ইতিমধ্যেই উপকূলরক্ষী বাহিনীকে জানায়। তল্লাশিতে নামে কোস্ট গার্ড। সোমবার সকাল থেকে নিখোঁজদের খোঁজে হেলিকপ্টার থেকে নজরদারি শুরু হয়েছে।কাকদ্বীপ ঘাট থেকে এফবি বাবা নীলকন্ঠ ও ডায়মন্ডহারবার মৎস্যবন্দর থেকে এফবি শ্রী হরি ও এফবি মা রিয়া নামে তিনটি ট্রলার মাছ ধরতে গত ৮ ও ৯ সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয়। নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তা পেয়ে ট্রলার গুলি উপকূলের দিকে ফিরছিল। মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে ওই ট্রলার তিনটির সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না।সময় যত বাড়ছিল উদ্বিগ্নে ছিল নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার গুলি। সোমবার সকাল থেকেই মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমায়। নিখোঁজ তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী ছিলেন।মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ, “এখনও পর্যন্ত তাঁদের কোন খবর দেওয়া হয়নি।”

জানা গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল। কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলার গুলির সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়।কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছিলেন, “তিনটি ট্রলারের সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা যায় না। ওই তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী ছিলেন । আজ সকাল থেকে উপকূল রক্ষী বাহিনী হেলিকপ্টার নিয়ে সমুদ্রে তল্লাশি চালায় । এছাড়াও মৎস্যজীবী সংগঠন গুলির পক্ষ থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্র পাড়ি দেয়।” তিনি আরও বলেছিলেন, “এই প্রাকৃতিক দুর্যোগে আরও চারটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন ট্রলার গুলি নিখোঁজ রয়েছে তা জানার চেষ্টা চলে।”

১৯ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি