জামালপুরে স্কুল ব্যাগের মধ্যে ৯টি বোমা, নিস্ক্রিয় করল বম্ব স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে (Jamalpur) স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নটি বোমা। দামোদর চরে নিয়ে গিয়ে সেই ৯ টি বোমাকেই নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিত্যক্ত জায়গা  থেকে উদ্ধার হয়েছে বোমাগুলো। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, শনিবার সকালে জামালপুর এলাকার এক পরিত্যক্ত জায়গায় একটি স্কুল ব্যাগ পরে থাকতে দেখেন স্থানীয়রা। ফাঁকা জায়গায় স্কুল ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের। কাছে গিয়ে তাঁরা দেখতে পান ব্যাগের মধ্যে বেশ কয়েকটি বোমা রয়েছে। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তাঁরাই খবর দেয় জামালপুর থানায় (Jamalpur police station)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় জামালপুর থানার পুলিশ ও সিআইডির বম্ব স্কোয়াড (Bomb squad)। তাঁরাই গিয়ে প্রথমে ব্যাগটি খুলে ৯টি বোমা উদ্ধার করে। তড়িঘড়ি সেগুলিকে দামোদরের চরে নিয়ে যাওয়া হয়। সেগুলোকে সেখানেই নিস্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।

দামোদর চরে জামালপুর থানার পুলিশ ও সিআইডির (CID) বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলোকে উদ্ধার করেছে। একটি স্কুল ব্যাগের মধ্যে কী করে বোমগুলো এল তা জানতে শুরু হয়েছে তদন্ত। কে বা কারা বোমগুলো ব্যাগে ভরে সেখআনে রেখা গিয়েছে, কেনই বা সেখানে বোমগুলো রেখে যাওয়া হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ (police)।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার সিসিটিভিও (CCTV)  দেখার চেষ্টা চলছে। কোনো অসামাজিক কাজের জন্য সেগুলো নিয়ে আসা হয়েছে কিনা জানার চেষ্টা চলছে।

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?