অভিষেক কনভয়ে হামলার ঘটনায় ধৃতদের জেল হেফাজত

ধৃতদের ১২ জুন পর্যন্ত জেল হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছে ৯ জন। তাঁদেরকে সোমবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আগেই গ্রেফতার হয়েছিলেন রাজেশ মাহাতো সহ ৮ জন। তারপরে গ্রেফতার হন নিশিকান্ত মাহাতো। সব মিলিয়ে গ্রেফতার ৯ কুড়মি (KURMI) বিক্ষোভকারী। তাঁদেরকে আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

গত শনি ও রবিবার মিলিয়ে গ্রেফতার হয়েছিলেন রাজেশ মাহাতো সহ ৮ কুড়মি বিক্ষোভকারী। তাঁদেরকে রবিবার আদালতে পেশ করা হলে জামিনের আবেদন জানিয়েছিলেন ধৃতদের আইনজীবী। বিচারক সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। নির্দেশ ছিল, ১ দিনের জেল হেফাজতের। আজ, ২৯ মে তাঁদের স্পেশ্যাল কোর্টে তোলা হয়। সেই সঙ্গে পেশ করা হয় নিশিকান্তকেও।

হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল ঝাড়গ্রাম পুলিশ। অভিযোগ দায়ের করেছিলেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও। তারপরে অভিযোগ দায়ের করেন বিরবাহা হাঁসদা’র গাড়ির চালক এবং তৃণমূল। উল্লেখ্য, ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি।

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি