চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাঁতার না-জানায় ভেলায় পালানোর ছক, BSF-র জালে ১ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি, আদমপুর: বাংলাদেশী পালানোর মতলব এঁটেছিল যুবক। ভেলায় চাপিয়ে বন্ধুকে নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দিল বিএসএফ। সাঁতার না জানায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি। সঙ্গী সাঁতার জানায় পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অভিযুক্তকে পুরাতন মালদা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেককুড়া এলাকার বাসিন্দা কাউসার আলি। দুমাস আগে নিজের বন্ধুকে নিয়ে এবারে এসেছিল কাউসার। মালদার হবিবপুরে ঢুকেছিল অভিযুক্ত ২জন। পুরাতন মালদা থানা এলাকার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সে। সেখান থেকে দু’দেশের সিম ব্যবহার করে গরু ফেনসিডিল পাচার করত অভিযুক্ত। SIR শুরুর পর বাংলাদেশের পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল দুজনে‌। পরিকল্পনা করে টাঙন নদী পেরিয়ে পালানোর ছক করেছিল দুই বাংলাদেশি। কাউসার সাঁতার না জানায় তাকে কলার ভেলায় চাপানো হয়। ভেলার সঙ্গে দড়ি বেঁধে সাঁতার টেনে নিয়ে যাচ্ছিল সাদ্দাম। শীতের কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণে বিএসএফকে ফাঁকি দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করেছিল তারা। কিন্তু নদীর সীমান্ত দিয়ে যাওয়ার সময় বিএসএফের নজরে পড়ে যায় তাঁরা।

সাদ্দাম সাঁতরে পার হয়ে গেলেও সাঁতার না জানায় ধরা পড়ে যায় কাউসার। জিজ্ঞাসাবাদ করার পর জানা গিয়েছে, এস আই আর শুরুর পর তাকে ওপারে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু এক সপ্তাহ ধরে চেষ্টা করেও তারা যেতে পারেননি। তাই এই নতুন পরিকল্পনা

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ