বারুইপুরে বাইপাসের ধারে মহিলার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বারুইপুরে বাইপাসের ধারে এক মহিলার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মর্নিং ওয়াক করতে এসে মৃতদেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা। কীভাবে ওই মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেল, সেবিষয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার বারুইপুর-পদ্মপুর বাইপাসের ধারে মর্নিং ওয়াক করতে বেরোন কয়েকজন বাসিন্দা। তখনই এক মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মহিলার দেহকে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, দুর্ঘটনা জনিত কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে। তদন্তকারীদের মতে, পরিকল্পনামাফিক অন্য জায়গায় খুন করে মহিলাকে বাইপাসের ধারে ফেলে রাখা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মহিলা এলাকার কেউ নয়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।

 

চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?