মায়াপুরে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ কলেজ পড়ুয়া

মায়াপুরে ঘুরতে গিয়ে রোহিতরা নব্দ্বীপের শচীমাতা ঘাটে নামে গঙ্গায় স্নান করার জন্য। আর তখনই ঘটে বিপদ। চোরাস্রোতে তলিয়ে যায় রোহিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে বেঘোরে প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার(College Student)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বাংলার অন্যতম জনপ্রিয় তীর্থস্থান মায়াপুরের(Mayapur) বুকে। রাধাষ্টমী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) খড়গপুর(Kharagpur) থেকে নদিয়ার মায়াপুরে, ঘুরতে এসেছিল ওই পড়ুয়া। তাঁর সঙ্গে ছিল আরও দুই বন্ধু। ৩জনে মিলে শনিবার সকালে স্নান করতে নামে মায়াপুরের উল্টো দিকে থাকা নবদ্বীপের শচীমাতা ঘাটে। সেখানেই স্নান করার সময় চোরাস্রোতের মুখে পড়ে তারা। দুই বন্ধু সাঁতার জানায় কোনওরকমে পাড়ে উঠে আসে। কিন্তু একজন ডুবে যায় সাঁতার না জানায়। বিকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ পড়ুয়ার নাম রোহিত শর্মা(১৭)।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র রোহিতের বাড়ি খড়গপুর শহরে। রাধাষ্টমী উপলক্ষে সেই দুই বন্ধুর সঙ্গে এদিন সকালেই মায়াপুরে আসে। মায়াপুরের মন্দির দেখে তারা গিয়েছিল নবদ্বীপে। সেখানেই দুপুরে ৩জনে গঙ্গায় নামে স্নানের জন্য। আর তখনই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ(Nabadwip) থানার পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। যদিও বিকাল পর্যন্ত রোহিতের কোনও সন্ধান মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শচীমাতা ঘাট এলাকায় ভরা বর্ষায় চোরাস্রোতের দাপট বাড়ে। যারা সাঁতার জানে তাঁরা সেই স্রোত কেটে বেড়িয়ে এলেও যারা সাঁতার জানে না তাঁরা ব্বিপদের মুখে পড়ে। বাইরের লোকেরাই বিপদে পড়ে বেশি। কেননা বিষয়টা তাঁদের অজানা থাকে। রোহিতদের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘটনার জেরে এখন রীতিমত বিপর্যস্ত রোহিতের সঙ্গে থাকা ২ বন্ধু।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ