রায়দিঘীর পুকুরে সুন্দরবনের কুমীর, চাঞ্চল্য এলাকায়

গ্রামের বাসিন্দারা বন দফতরের খবর দিলে কর্মীরা এসে আস্ত কুমীরটিকে নিয়ে যায়। পরে তাঁকে ঠাকুরানি খালে ছেড়ে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা পুকুর পানাতে ভরে। বেশ কিছু মাছ রয়েছে সেই পুকুরে। বিশেষ প্রয়োজন না পড়লে স্নান, কাপড়কাচা তেমন ভাবে হয় না। আর সেই পুকুরেই কিনা সাঁতার কাটছে বিশালাকার কুমীর(Crocodile)। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার রায়দিঘীর(Raydighi) কঙ্কনদিঘিতে(Kankandighi) সেই কুমীর দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। গ্রামের বাসিন্দারা বন দফতরের খবর দিলে কর্মীরা এসে আস্ত কুমীরটিকে নিয়ে যায়। পরে তাঁকে ঠাকুরানি খালে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সুন্দরবন এলাকা থেকে প্রথমে বিদ্যাধরী ও পরে মণি নদী ধরে ওই কুমীরটি কোনও ভাবে কঙ্কণদিঘী এলাকায় চলে আসে। তারপর রাতের আঁধারে সে নদী থেকে উঠে গ্রামের ভিতরে ওই মিষ্টি জলের পুকুরে আশ্রয় নেয়।  

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘শনিবার সকালে তারা কঙ্কনদিঘিতে বিশালাকার কুমীরটিকে দেখতে পান। স্থানীয় বাসিন্দা অনিল দাসের পুকুরে সেই কুমীরকে সাঁতার কেটে বেড়াতে দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনিলবাবু জানিয়েছেন, ‘আমর বাড়ির পাশে থাকা পুকুরটি তেমন ভাবে ব্যবহার করা হয় না। কিছু মাছ ছাড়া হলেও খুব একটা ব্যবহার না করাতে সারা পুকুর পানায় ভরে গিয়েছে। যেহেতু সারা পুকুর পানাতে ভরা তাই হয়ত কুমীর আমাদের পুকুরেই তাঁর আস্তানা করে ফেলেছে। আমরা ব্যাপারটি বনদফতরকে জানালে বনকর্মীরা আজ এসে কুমীরটিকে নিয়ে যায়।’  

অন্যদিকে বনদফতরের আধিকারিকেরা জানিয়েছেন, কুমীরটি প্রায় ৮ ফুট লম্বা। বিশালাকার স্ত্রী কুমীরটাকে তাঁরা মোটা কাছির সাহায্যে জল থেকে তুলেছেন। বন দফতরে কুমীরটিকে নিয়ে আসা হলেও এদিন বেলার দিকেই তাকে ঠাকুরানি খালে ছেড়ে দেওয়া হয়। তবে বিশালাকার ওই কুমীরটি পুকুরে কীভাবে আসলো সে ব্যাপারে গ্রামের বাসিন্দারা কিছুই বলতে পারেননি। তবে বন দফতর এলাকার মানুষকে সতর্ক করে দিয়েছেন যাতে তাঁরা আশেপাশের পুকুরগুলিতে একটু লক্ষ্য রাখেন।

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার