দার্জিলিংয়ের টাইগার হিলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ভালুক

একটি কালো পূর্ণবয়স্ক ভালুক মন্দিরের ভেতরে প্রবেশ করছে। পরে সেটি মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: এর আগে দার্জিলিংয়ে প্রকাশ্য রাস্তায় দেখা মিলেছিল চিতার। এবার দেখে গেল একটি পূর্ণ বয়স্ক ভালুককে। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ দার্জিলিং টাইগার হিলের সিঞ্চল দেবী মন্দিরে একটি ভালুকের দেখা পাওয়া যায়। মন্দিরের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। ওই ফুটেজে দেখা গিয়েছে, একটি কালো পূর্ণবয়স্ক ভালুক মন্দিরের ভেতরে প্রবেশ করছে। পরে সেটি মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়ায়। তখন ঘড়িয়ে রাত এগারোটা পেরিয়েছে। ফলে সেসময় সেখানে কেউ ছিল না।

বুধবার সকালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে এই দৃশ্য দেখেন মন্দির কর্তৃপক্ষ। আর ভালুক আসার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ ভোর হতেই ওই এলাকা-সহ টাইগার হিলে প্রচুর পর্যটক ভিড় করেন সূর্যদয় ও কাঞ্চনজঙ্ঘা দর্শণ করতে। ভালুক দেখা যাওয়ার খবর দেওয়া হয় বন দফতরে। পরে বন দফতরের আধিকারিকরা ওই মন্দির চত্বরে যায়। এবং আশেপাশের এলাকা ঘুরে দেখেন। এরপর বন আধিকারিকরা জানিয়েছেন, অতিশীঘ্রই ভালুকটিকে ধরে ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। এর আগেও টাইগার হিলের সিঞ্চল অঞ্চলে ভালুকের দেখা পাওয়া গিয়েছে। বিশেষ করে ছয় মাইল এলকায় এবং টাইগার হিল এলাকায় ভালুক আছে বলে অনেকেরই অভিমত ছিল। তবে এই প্রথম সিসিটিভি ক্যামেরায় বন্দি হল ভালুকের গতিবিধি।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান