রাজ্যে ডেঙ্গু আতঙ্কের মধ্যেই কালাজ্বরে মৃত্যু বালির বাসিন্দার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে উদ্বেগ ধরিয়েছে ডেঙ্গু। পাশাপাশি ক্রমশ ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার ফের চিন্তার কারণ কালাজ্বর। প্রায় নির্মূল হয়ে যাওয়া কালাজ্বরে আক্রান্ত হয়ে এবার এক ব্যক্তির মৃত্যু। বুধবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, মৃত অবধেশ পাসোয়ান হাওড়ার বালির বাসিন্দা। বয়স ৪৭ বছর। তাঁর আসল বাড়ি বিহারে। বিগত কয়েকমাস ধরে শ্বশুরবাড়িতে থাকছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তিন দিন আগে তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর কালাজ্বর ধরা পড়ে। এরপর স্কুল অফ ট্রপিক‌্যাল মেডিসিনের আইসিইউতে ভর্তি করা হয়।

এই ঘটনায় কোন মন্তব‌্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরে রাজ্যে প্রথম কোন ব্যক্তির কালাজ্বরে মৃত্যু ঘটল। ওই ব‌্যক্তি সম্ভবত বিহার থেকেই আক্রান্ত হয়েছিলেন। রাজ্যে আসার পর রোগ স্পষ্ট হয় বলেই অভিমত স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিদের। বৃহস্পতিবার এই এলাকায় স্বাস্থ‌্যদপ্তরের ভেক্টর কন্ট্রোল বিভাগ ও বিশেষজ্ঞরা যাবেন। কেন্দ্রীয় স্ট‌্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী ব‌্যবস্থা নেওয়া হবে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay