সম্পত্তি লিখে দিতে চাননি বাবা, আক্রোশে খুন করল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের নামে বাড়ি লিখে দিতে চাননি বাবা, তার থেকেই জন্মায় আক্রোশ। এরপরই রাগের মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে বাবাকে খুন করল ছেলে। হাড়হিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়া থানার সাতঘড়িয়াতে। নিহতের নাম শেখ বশির (৬৪)। অভিযুক্ত ছেলের নাম শেখ মহসিন। তাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতঘড়িয়া এলাকার বাসিন্দা শেখ বশির স্ত্রীর সঙ্গে থাকতেন। বৃদ্ধের স্ত্রী বিশেষভাবে সক্ষম। দম্পতির বড় ছেলে মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে। সাতঘরিয়াতেই বশির শেখের আর একটি বাড়ি রয়েছে। সেখানে বড় বৌমা ফরিদা বিবি দুই ছেলেকে নিয়ে বসবাস করেন।

বড় ছেলে নেই , তাই বড় বৌমা দেখাশোনা করতেন শ্বশুর-শাশুড়িকে। রান্না থেকে শুরু করে সব কাজই করে দিতেন তিনি। প্রতিদিন সন্ধ্যার মতো এদিনও রান্নাঘরে রান্না করছিলেন ফরিদা বিবি। শেখ বশির এবং তাঁর স্ত্রী নিজের ঘরেই ছিলেন। ছোট ছেলে শেখ মহসিন পেশায় পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে কাজ করে সে । বৃহস্পতিবারই পাণ্ডুয়ায় ফেরে মহসিন। অভিযোগ, সন্ধ্যাবেলা মদ্যপ অবস্থায় এসে বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে বচসা শুরু হয় তার। মহসিনের দাবি ছিল বাড়ি তার নামে লিখে দিতে হবে। কিন্তু রাজি হননি বৃদ্ধ বাবা। এরপর ৫ লিটারের গ্যাস সিলিন্ডার বের করে এনে সেটি দিয়ে বাবার মাথায় সজোরে মারে সে।

প্রবল আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বৃদ্ধ। কান ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এদিকে চিৎকার চেঁচামেচিতে হাজির হন প্রতিবেশীরা। তারপর আসে পাণ্ডুয়া থানার পুলিশ। দ্রুত বৃদ্ধকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মহসিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয় সিলিন্ডারটিও। ফরিদা বিবি জানিয়েছেন তাঁর দেওর শেখ মহসিন বাড়িতে এসে বাবাকে গালিগালাজ করছিল। আচমকা জোরে কিছু পড়ার শব্দ শুনে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখেন তার শ্বশুর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে বশিরকে ফেলে পালায় মহসিন। ইতিমধ্যে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। শুক্রবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহটির ময়না তদন্ত করা হবে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা