চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নিখোঁজ মালদার যুবক মাসুম

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধ যে বাঁধতে চলেছে সেই সম্ভাবনা অনেক আগেই দেখা গিয়েছিল। আর তার জেরে ইউক্রেনে(Ukraine) থাকা নিজ নিজ দেশের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল বিশ্বের সব রাষ্ট্রই। ব্যতিক্রম ছিল নরেন্দ্র মোদির ভারত(India)। যতক্ষন না যুদ্ধ শুরু হয় ততক্ষন মোদি সরকার না ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়া সহ নাগরিকদের কোনও সতর্কবার্তা দিয়েছিল না তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা করেছিল। যুদ্ধ বাঁধতেই দেখা যায় সেখানে আটকে পড়েছে প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া ও নাগরিক। সেই সব নাগরিকদের মধ্যে শতাধিক নাগরিক আবার বাংলার(Bengal) বাসিন্দা। স্বাভাবিক ভাবেই এদের ঘিরে এখন চূড়ান্ত উদ্বেগে রয়েছে রাজ্য সরকার ও তাঁদের পরিবার। ঘটনাচক্রে এই আটকে থাকা ভিন দেশী নাগরিকদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের রাস্তা করে দিতেই এদিন সাময়িক যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে রাশিয়া। আর এদিনই সামনে এসেছে মালদার(Malda) এক যুবক যে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিল সে নিখোঁজ হয়ে গিয়েছে। বিগত ৩ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

জানা গিয়েছে, নিখোঁজ ওই পড়ুয়ার নাম মাসুম হামিদ পারভেজ(Masum Hamid Parvej)। বছর ২২ এর মাসুম কিয়েভের একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। গত ১৫ ফেব্রুয়ারি তাঁর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তারপরই দেশে ফিরত সে। ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় যখন হামিদের বাবা-মা দিনও গুঅছিলেন। কিন্তু তার মধ্যেই বেঁধে গিয়েছে যুদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আর তার জেরে হাজার হাজার ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের মতো মাসুমও ইউক্রেনে আটকে পড়েছে। মাসুমের বাবা মোমিনুদ্দিন পারভেজ জানিয়েছেন, তিন-চারদিন আগে শেষবারের মতো তাঁরা মাসুমের সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় মাসুম তাঁদের জানিয়েছিল, রুশ বোমা ও ক্ষেপনাস্ত্রের হাত থেকে বাঁচতে সে বন্ধুদের সঙ্গে কিয়েভে একটি বহুতল বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছে। কিয়েভ শহরের ওই সব বহুতলের নীচে থাকা বেসমেন্ট গুলিকেই এখন বাঙ্কার হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেখানেই আশ্রয় নিয়েছেন শহরে আটকে থাকা মানুষেরা।

কিন্তু সেটাই ছিল শেষ যোগাযোগ। তারপর হাজার চেষ্টা করেও মাসুমের সঙ্গে আর কোনওরকম ভাবেই যোগাযোগ করে উঠতে পারেননি মোমিনুদ্দিন। এখন ছেলের জন্য তাঁর ও মাসুমের মায়ের কার্যত চোখের ঘুম, পেটের খিদে আর মনের শান্তি চলে গিয়েছে। শুরু হয়েছে কান্নাকাটিও। মালদা হরিশ্চন্দ্রপুরের মিটনা হাইস্কুলের শিক্ষক মহম্মদ মোমিনুদ্দিন পারভেজের এখন একটাই আবেদন ভারত সরকার যত দ্রুত সম্ভব মাসুমকে এদেশে ফিরিয়ে আনুক।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ