স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন অভিভাবকেরা

মারমুখী অভিভাবকেরা চড়াও হলেন স্কুলে। এক শিক্ষককে মারধরও করলেন তাঁরা। এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কথা কানে গিয়েছে তা সত্যি না মিথ্যা তা যাচাই না করেই বেশ কিছু মারমুখী অভিভাবকেরা চড়াও হলেন স্কুলে(School)। সেখানে টিচার্স রুমে ঢুকে এক শিক্ষককে(Teacher) মারধরও করলেন তাঁরা। এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি(Dhupguri)-তে। যে অভিযোগকে ঘিরে এই ঘটনা ঘটে তা আদৌ সত্যি কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ওই মারমুখী অভিভাবকদের দাবি ঘটনাটি সত্যি। একটি বাচ্চা মেয়ের দাবি করা বা বলা কথা কতখানি সত্যি সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তার থেকেও বড় কথা যে মূল ছাত্রীর সঙ্গে এই ঘটনাটি ঘটেছে সে এই ঘটনার কথা স্বীকার করেছে কী করেনি তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের বাকি সব শিক্ষকরাই। এমনকি অভিভাবকদের একাংশও এই ঘটনার পিছনে ওঠা অভিযোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

ঠিক কী হয়েছে? ধুপগুড়ির পূর্ব মাগুরমারী নিম্ন বুনিয়াদি স্কুলের এক ছাত্রী তার বাড়িতে জানায় যে, তারই ক্লাসের অন্য এক ছাত্রীকে স্কুলের এক পার্শ্বশিক্ষক ক্লাস চলার সময়ে নাকি তার শ্লীলতাহানি করেছে। সেই কথার ওপর ভিত্তি করে এদিন জন ১০-১২ অভিভাবক যাদের মধ্যে মহিলারাই বেশি ছিলেন তারা স্কুলে চড়াও হন। স্কুলে গিয়ে তারা প্রথমে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। তার মধ্যেই তারা স্টাফ রুমে ঢুকে অভিযুক্ত পার্শ্বশিক্ষককে মারধরও করেন। আর তাতেইপরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অনান্য শিক্ষকেরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বলেন এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। শিক্ষককে মারধর করার পাশাপাশি তাঁকে প্রাণে মেরে ফেলার জেরে খবর দেওয়া হয় থানায়। সেই খবর পেয়ে পুলিশ ওই স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিভাবকদের দাবি, গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।

ঘটনার জেরে স্কুলের প্রধানশিক্ষকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন অভিভাবকরা। প্রধান শিক্ষক অবশ্য এদিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘কয়েকজন অভিভাবক এসে লিখিত অভিযোগ করেছে যে, আমাদের এখানে যে পার্শ্বশিক্ষক আছে, তিনি নাকি ক্লাসে কোনও বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। অভিযোগ করেছে, সত্যতা জানি না। আমি বলেছি, সত্যতা যাচাই করব। স্কুলের অন্য শিক্ষকেরা এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে দাবি করেননি। পুলিশ তদন্ত করছে দেখা যাক।’

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম