দিঘায় মাছবাজারে হুলুস্থুল, ৩ লাখে বিক্রি তেলিয়াভোলা

সাগরে মাছ ধরতে বেড়িয়ে মৎস্যজীবীরা পেয়েছেন প্রায় ৩৬ কিলো ওজনের একটি তেলিয়াভোলা মাছ। বিক্রি হল সেই মাছ প্রায় ৩ লক্ষ টাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলায় দিঘার(Digha) মোহনাতে উদ্ধার বিশালাকার তেলিয়াভোলা(Taliyabhola)। কাঁথির ট্রলার মালিক বিবেক করনের ধরনী নামের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে বেড়িয়ে মৎস্যজীবীরা(Fishermen) পেয়েছেন প্রায় ৩৬ কিলো ওজনের একটি তেলিয়াভোলা মাছ। শনিবার সকালে দিঘায় মৎস্য নিলাম কেন্দ্রের কেপিএস আড়তে বৃহদাকার ওই মাছটি বিক্রি হয় ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকায়। দিঘাতে মোহনার কাছে থাকা এলাকার বাসিন্দারা বিশালাকার মাছটিকে চাক্ষুষ করতে ভিড় জমান এদিন। তাতে যোগ দেন পর্যটকেরাও। এরপর ওই মাছটিকে নিয়ে বিবেকবাবু কেপিএস আড়তে বিক্রি করতে যান। দীর্ঘক্ষণ মাছটিকে নিয়ে দরকষাকষি চলে। এরপর কলকাতার এক ব্যবসায়ী বিপুল অর্থের বিনিময়ে মাছটি কিনে নেন।

ট্রলার মালিক বিবেক করন জানিয়েছেন, ‘মাছটির মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। দিঘার কেপিএস আড়তে বৃহদাকার তেলিয়াভোলাটির কেজি প্রতি দর ওঠে ৭ হাজার ৫৫০টাকা। কলকাতার সান এন্ড কোম্পানির ব্যবসায়ী ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকার বিনিময়ে মাছটি কিনেছেন। পুরুষ তেলিয়া ভোলা হলে বাজারে আরও দাম উঠত। কিন্তু আমি যে তেলিয়া ভোলা পেয়েছি, এবং তা বাজারে বিক্রি করতে পারেছি তাতেই খুশি। তেলিয়া ভোলা সাধারণত গভীর সমুদ্রেই থাকে। এই মাছ সর্বদা দল বেঁধে ঘোরাফেরা করে। অভিজ্ঞ শিকারি ছাড়া তেলিয়াভোলা ধরা মোটেও সহজ কাজ নয়।’ উল্লেখ্য শুধু দিঘাই নয়, বাংলার সাগর ঘেঁষা ফ্রেজারগঞ্জ, বকখালি, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, হলদিয়া, শঙ্করপুরের মৎস্যজীবীদের জালেও এর আগে একাধিকবার তেলিয়াভোলা মাছ উঠেছে ও সেই মাছ বেশ ভাল দরেই বিক্রি হয়েছে। এবারের ঘটনাও তাই ব্যতিক্রমী নয়।

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি