রেগে গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেহের বশে স্ত্রীর গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ঝলসে যান আক্রান্ত বধূ। হাসপাতালে চিকিৎসাধীন অ্যাসিড আক্রান্ত মহিলা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট এলাকায়। 

হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় অনুপ বাগের সাথে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সুস্মিতা বাগের। স্বামী অনুপ পেশায় এক কারখানার শ্রমিক। বেশ কিছু দিন ধরে তাঁর স্বামী সন্দেহ করছিল, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। এই নিয়ে তাঁদের মধ্যে প্রবল অশান্তিও হত। রবিবার সকালে সেই অশান্তি চরম আকার নেয়। অভিযোগ, সেই সময় আচমকা স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে অনুপ। তারপরই যন্ত্রণায় আর্তনাদ শুরু করেন আক্রান্ত মহিলা। 

এরপর স্থানীয়রাই ওই মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যায়। পুরো ঝলসে যান ওই বধূ। তাঁর মাথা ও শরীরের একাংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত অনুপকে।

প্রসঙ্গত, এ বিষয়ে আক্রান্ত বধূর শাশুড়ি দাবি করেছেন, বউমা নাকি এক যুবকের সঙ্গে লুকিয়ে দেখা করতেন। তিনি তা নিজের চোখে দেখেছিলেন। তবে তিনি কাউকে কিছু জানাননি। কিন্তু কোনওভাবে ছেলে তা জেনে যায়। যা নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত। রবিবার সকালে সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। সেই সময় আচমকা স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে অনুপ। 

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা