প্রতিবাদের ‘শাস্তি’, চাকায় পিষে খুন, স্তম্ভিত খোদ পুলিশও

বচসার জেরে ওষুধের দোকানদারকে উচিত শিক্ষা দিতে পিকআপ ভ্যান ডেকে এনে তাঁর স্ত্রীকে রাস্তায় চাকার নীচে পিষে মেরে দেওয়া হল বেশ ঠাণ্ডা মাথাতেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় বাইক দাঁড় করানো নিয়ে ওষুধের দোকানদারের সঙ্গে এক ইঞ্জিন ভ্যানচালকের বচসা। সেই বচসার জেরে ওষুধের দোকানদারকে উচিত শিক্ষা দিতে পিকআপ ভ্যান ডেকে এনে ব্যবসায়ীর স্ত্রীকে রাস্তায় চাকার নীচে পিষে মেরে দেওয়া হল বেশ ঠাণ্ডা মাথাতেই(Murder in Accident Style)। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার(Nadia) তাহেরপুর(Taherpur) থানার খামার শিমুলিয়া এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার রাতে। এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও। তবে এই ঠাণ্ডা মাথার খুনের ধরন স্তম্ভিত করেছে খোদ পুলিশ আধিকারিকদেরও। তাহেরপুর থানা এলাকার শ্যামনগর কামগাছি এলাকার বাসিন্দা সুজন বিশ্বাসের ওষুধের দোকান রয়েছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার জালালখালিতে। রবিবার রাতে প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে স্ত্রীকে নিয়ে বাইক চালিয়ে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক ধরে কৃষ্ণনগরের দিক থেকে তাহেরপুরের দিকে আসছিলেন। সেই সময়েই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন, ‘ডানা’র মোকাবিলায় কোমর বাঁধছে কলকাতা, তড়িদাহত হয়ে প্রাণহানি ঠেকাতে বাড়তি সতর্কতা

জানা গিয়েছে, রবিবার রাতে দোকান বন্ধ করে বাইকে স্ত্রী তন্দ্রা বিশ্বাস(৩২)-কে নিয়েই বাড়ি ফিরছিলেন সুজন। খামার শিমুলিয়া এলাকা পার হওয়ার সময় তন্দ্রাদেবী বাইকে বসেই চশমা পরিষ্কার করছিলেন। কিন্তু সেই সময়েই তাঁর হাত ফস্কে চশমাটি পড়ে যায়। বাইক থামিয়ে সেটি খুঁজছিলেন স্বামী-স্ত্রী। সেই সময় ওই রাস্তা ধরেই আসছিল একটি ইঞ্জিনভ্যান(Engine Van)। রাস্তার ওপর বাইকটি রাখা নিয়ে ভ্যানচালকের সঙ্গে স্বামী-স্ত্রীর সামান্য কথা কাটাকাটি হয়। অভিযোগ, চালক তন্দ্রাদেবীকে অশ্রাব্য গালিগালাজ করে। প্রতিবাদ করেন সুজনবাবু। দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরই মধ্যে ইঞ্জিনভ্যানের চালক ফোন করেন কাউকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় একটি পিকআপ ভ্যান। সেই গাড়ির চালকও নেমে এসে সুজনবাবুকে মারধর করেন বলে অভিযোগ। এরপর রানাঘাটের দিকে রওনা দেয় পিকআপ ভ্যানটি। কৃষ্ণনগরের দিকে রওনা দেন দম্পতি। কিন্তু হঠাৎই গতি বাড়িয়ে দিক পরিবর্তন করে দম্পতির দিকে ছুটে আসে গাড়িটি। ভিড়ের মধ্যে ওই মহিলাকে লক্ষ্য করে দ্রুত গতিতে চালিয়ে দেওয়া হয় গাড়ি। গাড়ির তলায় পিষ্ট হন তন্দ্রা সহ মোট ৩জন।

আরও পড়ুন, এ ব্যাথা কী যে ব্যাথা, বুঝছে এখন অফিসের ম্যানেজারও, নেপথ্যে কর্মীর অর্শের ছবি

স্থানীয়েরাই তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তন্দ্রাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। এক জন এখনও সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটি ফেলে রেখে চম্পট দেন চালক। রাতেই গাড়িচালকের বিরুদ্ধে পুলিশে ইচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেন সুজনবাবু। পুলিশ পরে সেই গাড়ির চালককে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় পিকআপ ভ্যানটিও। একই সঙ্গে খোঁজ চলছে ইঞ্জিনভ্যান চালকেরও। ঘটনার জেরে রানাঘাটের এসডিপিও শৈলজা দাস জানিয়েছেন, ‘পিকআপ ভ্যানের(Pickup Van) চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ সুজনবাবু জানিয়েছেন, ঘটনার সময় পিকআপ ভ্যানটি সামনের হেডলাইট নিভিয়ে দুরন্ত গতিতে ছুটে এসে তাঁদের ধাক্কা মারে। তা থেকেই পুলিশের প্রাথমিক অনুমান রাগের জেরেই এই ঘটনা ঘটেছে।

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের