আম পাড়াকে কেন্দ্র করে বন্ধুর সঙ্গে বচসা, হাতাহাতিতে প্রাণ গেল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, গোবরডাঙা: আম পাড়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বচসা ও হাতাহাতি। তাতেই প্রাণ গেল এক বন্ধুর। ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানার মল্লিকপুর রোড ঝনঝনিয়া এলাকায়। মৃতের নাম বশির মণ্ডল(৩৩)।

অভিযোগ, বাড়ির পাশের একটি বাগানে বন্ধুদের সঙ্গে আম পারতে গিয়েছিলেন বশির মণ্ডল। দু’এক কথায় অন্য এক বন্ধু রাজিবুলের সঙ্গে তার শুরু হয় বচসা। পরবর্তীতে তা পরিণত হয় হাতাহাতিতে। সেই সময় আচমকা নীচে পড়ে যান বশির। অভিযোগ, রাজিবুলের প্রহারে গুরুতর আহত হয় বশির। তাঁর ঘাড়ে লেগেছিল।

ঘটনাস্থলে থাকা অন্যান্য বন্ধু-বান্ধবরা হাতাহাতি থামিয়ে বশিরের পরিবারকে খবর দেয়। তাঁরা এসে আহত অবস্থায় আম বাগানে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন বশিরকে। তড়িঘড়ি পরিবার ও অন্যান্য বন্ধুরা মিলে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা স্পাইনাল কড সহ শরীরের অন্যান্য সমস্যা দেখে বশিরকে বারাসত মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে। সোমবার সন্ধ্যায় সেখানকার চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে বশিরের। মৃত্যুর কারণ স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত।

ইতিমধ্যেই গোবরডাঙা থানায় এই ঘটনায় রাজিবুল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বশিরের পরিবার। ঘটনার পর থেকেই রাজিবুল নিজ পরিবার নিয়ে পলাতক। বর্তমানে তার খোঁজ চালাচ্ছে গোবরডাঙা থানার পুলিশ। অন্যদিকে বশির মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গোবরডাঙা থানার পুলিশ।

বশিরের ১০ বছর ও ৮ বছর বয়সী দুই শিশু সন্তান বর্তমান। আচমকা বশিরের মৃত্যুতে অকূল পাথারে পড়েছে তাঁর পরিবার। কিছুক্ষণ আগেও যিনি ছিলেন, তিনি আর নেই- এ কথা ভাবতেই পারছেন না কেউ।

 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?