প্রেমিকার দুই চোখ নষ্ট করে খুনের চেষ্টা! ধৃত প্রাক্তন প্রেমিক

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছে খোকনকে। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গত মঙ্গলবার সোনারপুর স্টেশনে মাদক মেশানো ঝালমুড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেলে ওই তরুণীকে সে একটি গাড়িতে করে চাপিয়ে কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে আসে। সেখানেই সে ওই তরুণীকে গলায় ফাঁস দিয়ে প্রাণে মারার চেষ্টা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজে বিবাহিত। অথচ তা লুকিয়ে এক তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়েছিল সে। কিন্তু কোনও ভাবে ওই তরুণী তা জানতে পেরে যায়। আর তারপরেই সে প্রেমিকের সঙ্গে সম্পর্কে ইতি টানে। কিন্তু সম্পর্কেই ইতি টানার এই বিষয়টি মেনে নিতে পারেনি ওই প্রতারক। তাই এবার সে হানল মক্ষম আঘাত। মাদক মেশানো খাবার খাইয়ে ওই তরুণীকে বেহুঁশ করে তাঁর গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করল সে। পাশাপাশি তাঁর দুটি চোখও নষ্ট করে দিয়েছে ওই প্রতারক। ঘটনার জেরে অবশ্য এই প্রতারককে শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত যুবকের নাম খোকন বাছার। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের মাধবপুর এলাকায়।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার নাকতলা এলাকায় একটি বৃদ্ধাশ্রমের কাজ করতে গিয়ে বছর দুই আগে খোকনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তা থেকেই প্রেম। কিন্তু পরে ওই তরুণী জানতে পারে যে খোকন বিবাহিত। তার জেরেই খোকনের সঙ্গে সম্প্রতি সম্পর্কে ইতি টানেন জয়নগর মজিলপুর পুরসভা এলাকার বাসিন্দা ওই তরুণী। তাতেই ক্ষেপে গিয়েছিল খোকন। গত মঙ্গলবার সে ওই তরুণীকে জোর করে ডেকে আনে সোনারপুর স্টেশনে। সেখানেই সে ঝালমুড়ি খাইয়েছিল ওই তরুণীকে। অভিযোগ তা খেয়েই জ্ঞান হারান ওই তরুণী। বুধবার সকালে ওই তরুণীকে কার্যত অর্ধমৃত অবস্থায় উদ্ধার করেন ভাঙড়ের চন্দনেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে জয়নগরের বাড়িতে তাঁকে পৌঁছেও দেয়। সেই সময়েই ওই তরুণীকে প্রথমে মতুরাপুর গ্রামীণ হাসপাতাল ও পরে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেই হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তরুণী।

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছে খোকনকে। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গত মঙ্গলবার সোনারপুর স্টেশনে মাদক মেশানো ঝালমুড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেলে ওই তরুণীকে সে একটি গাড়িতে করে চাপিয়ে কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে আসে। সেখানেই সে ওই তরুণীকে গলায় ফাঁস দিয়ে প্রাণে মারার চেষ্টা করার পাশাপাশি তাঁর চোখ দুটিকে নষ্ট করে দেয়। ওই তরুণীর পরিবারের দাবি, তাঁকে ধর্ষণও করেছে খোকন। যদিও পুলিশ জানিয়েছে, এই মর্মে ধর্ষণের কোনও অভিযোগ খোকনের বিরুদ্ধে দায়ের হয়নি। এদিনই খোকনকে আলিপুর আদালতে তোলা হয়।

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর