গোপনাঙ্গ দেখিয়ে নাবালিকাকে উত্যক্ত, যুবককে গণধোলাই

নাবালিকাকে গোপনাঙ্গ দেখিয়ে গ্রামবাসীদের হাতে গণপিটুনি খেল দাসপুরের এক যুবক। সেই সঙ্গে তার মাথা ন্যাড়াও করে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে(Minor Girl) গোপনাঙ্গ দেখিয়ে উত্যক্ত করছে এক যুবক(Youth)। কুরুচিকর এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন গ্রামের মানুষ। সবাই মিলে দিলেন গণপিটুনি। সেই সঙ্গে অভিযুক্তকে খুঁটিতে বেঁধে তার মাথা নেড়াও করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল এই ঘটনা। যদিও খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে গিয়ে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে পুলিশ। গত বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার ঘাটাল(Ghatal) মহকুমার দাসপুর(Daspur) থানার জয়রামপুর এলাকাতে এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে। যেখানে এক যুবক মদ্যপ অবস্থায় নিজের গোপনাঙ্গ দেখিয়ে নাবালিকাকে উত্তক্ত করে। ওই নাবালিকা বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে হওয়া ঘটনার কথা পরিবাররের কাছে বলে। তারপর ঘটনার কথা জানাজানি হলে গ্রামের মানুষ বৃহস্পতিবার সকালে ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে। তারপর চলে ওই যুবককে গণধোলাই দেওয়ার পালা। সেই সঙ্গে ওই যুবককে খুঁটিতে বেঁধে তার মাথা ন্যাড়া করিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। তাঁরাই মারমুখি জনতাকে থামিয়ে ওই যুবককে উদ্ধার করে। ওই যুবক তাঁদের কাছে নিজের ভুল স্বীকার করে নেয়। পুলিশের কাছে সে স্বীকার করেছে যে বুধবার রাতে সে মদ খেয়ে ওই কাণ্ড ঘটিয়ে ফেলে। কিন্তু সে নিজেও বুঝতে পারছে না সে নাবালিকার সঙ্গে এই অসভ্য আচরণ কেন করল! এই ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দাদের দাবি, জয়রামপুরের কাছে ১ কিলোমিটারের বেশি এলাকা একেবারে শুনশান। বাড়িঘর প্রায় নেয় বললেই চলে। আর সেখানে রয়েছে একটি মদের দোকান। যেখানে মদ খেয়ে মদ্যপ ওই যুবক এই চরম নোংরামি করেছে। এই বার হয়তো তাঁরা থানাতে অভিযোগ করেননি। তবে পুনরায় এই ঘটনা ঘটলে তাঁরা পুলিশের দারস্থ হতে পিছুপা হবেন না। একই সঙ্গে গ্রামবাসীদের একাংশের দাবি, ওই ১ কিমি রাস্তাতে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হোক। নাহলে যে কোনও দিন কোনও মহিলা বা যুবতীর চরম সর্বনাশ করে বসবে মদ্যপের দল।

লেকটাউনে থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির