তাড়া করে দমকলকর্মীকে কুপিয়ে খুন কৃষ্ণনগরে

তাড়া করে এক দমকলকর্মীকে খুপিয়ে খুন করল কিছু যুবক। বুধবার রাতে কৃষ্ণনগর শহরে ঘটে গেল এই ভয়ঙ্কর ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিপুজোর বিসর্জনের দিনই রাতের আঁধারে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল নদিয়া(Nadia) জেলার সদর শহর কৃষ্ণনগরে(Krishnanagar)। তাড়া করে এক দমকলকর্মীকে খুপিয়ে খুন(Murder) করল কিছু যুবক। মৃত দমকলকর্মীর নাম তুহিনশুভ্র ঘোষ। সেই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযুক্তরা কৃষ্ণনগর শহরের নুরীপাড়া ও নাজিরা পাড়ার বাসিন্দা। পুলিশ(Police) এখন সিসিটিভি(CCTV) ফুটেজ দেখে তাদের শনাক্ত করতে চাইছে।

জানা গিয়েছে, বুধবার বিকাল থেকেই কৃষ্ণনগর শহরে শুরু হয়েছিল কালিপুজোর ভাসান। সেই পর্ব চলে মধ্যরাত অতিক্রম করে। রাত দুটো নাগাদ শহরের আলিঙ্গন ক্লাবের সদস্যরা যান তাদের প্রতিমা বিসর্জন দিতে। রাজবাড়ি ঘুরে জলঙ্গি ঘাটের দিকে যাওয়ার কথা ছিল তাঁদের। তুহিনশুভ্র ঘোষ এই দলের সঙ্গেই প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন। সেই সময় দেখা যায় কিছু যুবক ওই এলাকায় মদ্যপান করছেন। শুধু তাই নয়, ওই মদ্যপ যুবকেরা কটুক্তিও করে বিসর্জনে যাওয়া মানুষদের উদ্দেশ্য করে। তুহিনশুভ্র তার প্রতিবাদ করায় ওই যুবকেরা ধারাল অস্ত্র এবং দা নিয়ে তাড়া করে তাঁকে। এরপর নদীর ধারে তাঁকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। কার্যত সেখানেই লুটিয়ে পড়েন তুহিনশুভ্র। এর কিছুক্ষন পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার জেরে রাতেই পুলিশ তদন্তে নামে। তবে অভিযুক্তরা না বৃহস্পতিবার বেলা পর্যন্ত না ধরা পড়েছে না তারা চিহ্নিত হয়েছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অভিযুক্তরা শহরের নুরীপাড়া ও নাজিরা পাড়ার বাসিন্দা। পাশাপাশি প্রশ্ন উঠেছে, যে সময়ে এই ঘটনা ঘটেছে তখন অনেক লোকই সেখানে হাজির ছিলেন। তাঁরা কেন তুহিনকে বাঁচাতে এগিয়ে এলেন না। ঘটনার সময় পুলিশই বা কোথায় ছিল? কেন তাঁদেরও কিছু চোখে পড়ল না? তবে পুলিশের তরফে জানানো হয়েছে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হবে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা