হয় কাজ করো না হয় প্রধানের পদ ছাড়ো, হুঁশিয়ারি অভিষেকের

মালদার জেলার গ্রাম পঞ্চায়েত স্তরের দলীয় প্রার্থীদের এদিন অভিষেক জানিয়ে দিয়েছেন, ভাল কাজ না করলে তিন মাসেই বদল করা হবে পঞ্চায়েত প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত আইনে বলা আছে নির্বাচনের ৬ মাসের মধ্যে রাজ্যের কোনও গ্রাম পঞ্চায়েতেই ক্ষমতাসীন বোর্ডের বিরুদ্ধে বা পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। কিন্তু রবিবার মালদা(Malda) জেলার সুজাপুরে(Sujapur) দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) প্রচার করতে গিয়ে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সম্পূর্ণ ভিন্ন এক কথা জানিয়ে দিলেন। কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন দলেরই প্রার্থীদের যারা আগামী দিনে দলের দখলে আসা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান হবেন। কেননা এদিন তিনি জানিয়ে দিয়েছেন, ভাল কাজ না করলে তিন মাসেই বদল করা হবে পঞ্চায়েত প্রধান। রবিবার সুজাপুরের হাতিমারির ময়দানে প্রচারসভা করেন অভিষেক। সেখানেই নিজের বক্তৃতার শেষের দিকেই এই কথা বলেন তিনি।  

আরও পড়ুন ‘কেন্দ্রের কাছে বশ্যতা স্বীকার করব না’, চ্যালেঞ্জ অভিষেকের

এদিন অভিষেক বলেন, ‘আমি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বলে যাচ্ছি এ বার থেকে ২ মাস অন্তর আমি মালদা জেলায় আসব। পঞ্চায়েতের কাজ নিজেই পর্যালোচনা করব। তিন মাস অন্তর পঞ্চায়েতের প্রধানের কাজের পর্যালোচনা আমি নিজে করব। প্রধান ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে। ভাল কাজ না করতে তাঁকে সরানো হবে। যদি পদে থেকে কোনও দুর্নীতি করেন তাঁকে দল থেকে বহিষ্কার করে প্রশাসনিক ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ অভিষেক অবশ্য এই ঘোষণা করেছেন কেবলমাত্র মালদা জেলার জন্য। কারণ অভিষেক স্পষ্ট জানিয়েছেন, মালদার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের ওপর নজর থাকবে তাঁর। প্রতি দু’মাস অন্তর মালদায় এসে কাজের পর্যালোচনা করবেন। স্বচ্ছ পঞ্চায়েত প্রশাসন পরিচালনার ক্ষেত্রে এই নজরদারি প্রয়োজন বলেই মত প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে কোচবিহার ও মালবাজারের সভায় পঞ্চায়েত স্তরে নিজেই নজরদারির কথা ঘোষণা করেছিলেন। আর এ বার সেই পথেই হাঁটার কথা জানিয়ে দিলেন অভিষেক।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর