দুর্নীতি বরদাস্ত নয়, নেতাদের কড়া বার্তা অভিষেকের

আগামী বছরের শুরুতে রাজ্যে পঞ্চায়েত (Panchayet Election) নির্বাচন। তার আগে দলের নেতা কর্মীদের উদ্দেশে করা বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের শুরুতে রাজ্যে পঞ্চায়েত (Panchayet Election) নির্বাচন। তার আগে দলের নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  কোনওরকম দুর্নীতি (Corruption) বরদাস্ত করা হবে না বলে স্পষ্টভাবে জানান তিনি।

সোমবার কোচবিহার ও নদিয়া জেলার জনপ্রতিনিধি ও জেলা সংগঠনের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। অশান্তি না করে স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত ভোট করার বার্তা দেওয়ার পাশাপাশি জেলাস্তরে দলীয় নেতৃত্বকে একজোট হয়ে চলার নির্দেশ দিয়েছেন তিনি। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আলাদা আলাদা দল করা যাবে না। প্রত্যেকের সাংগঠনিক পদক্ষেপের উপর দলের নজর রয়েছে। কেউ কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে দল বরদাস্ত করবে না।’ এদিনের বৈঠক থেকে তিনি দলীয় নেতাদের বার্তা দেন,  সবাইকে একজোট হয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। জনপ্রতিনিধি ও নেতাদের জীবনযাপনে অস্বচ্ছতা ধরা পড়লে দল কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে এদিন দলের বৈঠকে ডাকা হয়নি নদিয়ার (Nadia) দুই বিধায়ক (MLA) তাপস সাহা ও মানিক ভট্টাচার্যকে। প্রসঙ্গত এই দুই বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যে নানা অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।

এদিনের বৈঠকে নদিয়া (Nadia) এবং কোচবিহার জেলার জনপ্রতিনিধি ও জেলাস্তরের নেতাদের কাছে দলের সমস্যার বিষয়ে মত চাওয়া হয়। জেলা নেতৃত্ব বিভিন্ন সমস্যার কথা জানান তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে। জেলার নেতাদের সমস্যার কথা নথিবদ্ধ করে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে