পরীক্ষা দিতে যাচ্ছিলেন স্ত্রী, অ্যাসিড ছুঁড়লেন স্বামী

স্বামীর ইচ্ছে ছিল স্ত্রী পরীক্ষা না দিক। আর স্ত্রী চেয়েছিলেন পরীক্ষায় বসতে। আর তাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটাল স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর ইচ্ছে ছিল স্ত্রী পরীক্ষা না দিক। আর স্ত্রী চেয়েছিলেন পরীক্ষায় বসতে। আর তাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটাল স্বামী। কথার অবাধ্য হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ায় স্ত্রীর ওপর অ্যাসিড হামলা করল স্বামী। আর এর জেরে ওই পরীক্ষার্থীর শরীরের বেশকিছুটা অংশ ঝলসে গিয়েছে। তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকায়। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাজেশ সেখ।

মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছরের মেয়েকে বাড়িতে খাইয়ে রেখে এদিন পরীক্ষা দিতে যাচ্ছিল হীরা বানু খাতুন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই তার দিকে অ্যাসিড ছোঁড়ে স্বামী। আর এতেই পুড়ে যায় ওই পরীক্ষার্থীর হাত-পা। খবর যায় নলহাটি থানায়। পুলিশ এসে আটক করে তার স্বামীকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হীরা বানুর মাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে গত দু’দিন ধরেই তার স্বামীর সঙ্গে বচসা চলছিল। স্বামী রাজেশ চাইছিলেন না তার স্ত্রী পরীক্ষা দিক। কিন্তু রাজেশের কথা অমান্য করে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয় হীরা বানু। সোমবার রাতে তাদের বচসা চরমে পৌঁছায়। মঙ্গলবার মাধ্যমিকের(Madhyamik Exam) ভৌতবিজ্ঞান পরীক্ষা দেবার উদ্দেশ্যে নলহাটি গার্লস হাই স্কুলে পৌঁছেছিল হীরা বানু। এই স্কুলেই তার পরীক্ষার সিট পড়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে বন্ধুদের সঙ্গে কথা বলছিল সে। এমন সময় তাকে অ্যাসিড ছোঁড়ে রাজেশ। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রা।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের