বন্ধ ১০০ দিনের কাজ, গাড়ির চালকদের কাছে হাত পাতছেন আদিবাসী মহিলারা

কাজ না থাকায় আদিবাসী মহিলারা (Adivasi Women) পাথর বোঝাই গাড়িগুলির কাছে হাত পাতছেন। দাবি, জীবন বাঁচাতে বাধ্য হয়ে এই ভাবে টাকা চাইছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর তার জেরে সমস্যায় পড়েছেন বাংলার অগণিত সাধারণ মানুষ। এবার অন্য রকম দৃশ্য দেখা গেল ঝাড়খণ্ড লাগোয়া রামপুরহাট বারোমেশিয়া পাথর শিল্পাঞ্চল এলাকায়। কাজ না থাকায় আদিবাসী মহিলারা পেটের টানে পাথর বোঝাই গাড়িগুলির কাছে হাত পাতছেন। দাবি, জীবন বাঁচাতে এক প্রকার বাধ্য হয়ে এই ভাবে টাকা চাইছেন তাঁরা।

ঝাড়খণ্ড লাগোয়া রামপুরহাট বারোমেশিয়া পাথর শিল্পাঞ্চল এলাকায় শতাধিক পাথর কল রয়েছে। যেখানে একসময় পাথর ভাঙার কাজ করতেন কয়েক হাজার আদিবাসী মহিলা। বর্তমানে এই পাথর কলগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় পাথর ভাঙার জন্য। ফলে কাজ হারিয়েছেন আদিবাসী মহিলারা। এদিকে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। ফলে পেট চালাতে এক প্রকার বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছেন তাঁরা।

যে আদিবাসী মহিলারা রাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলির কাছে টাকা চাইছেন তাঁদের অভিযোগ, এলাকার পাথর শিল্পাঞ্চলে কোনও কাজ মিলছে না। সরকারের যে ১০০ দিনের প্রকল্পের কাজ করতেন তাঁরা, তাও এখন বন্ধ। অন্যদিকে অনাবৃষ্টির কারণে এবছর এলাকায় চাষও হয়নি। তাই পেটের টানে বাধ্য পাথর বোঝাই লরিগুলির কাছে হাত পেতে টাকা চাইছেন তাঁরা। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা একটি পাথর কলের মালিক মহম্মদ আমানতুল্লা জানান, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। তাই এলাকার মানুষ ১০০ দিনের প্রকল্পের কাজ পাচ্ছে না। সে কারণে লাঠি হাতে টাকা তুলতে হচ্ছে তাঁদের।

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার