গঙ্গাসাগরের আগে ভাঙন রুখতে কোমর বাঁধল প্রশাসন, বাঁধ-মেরামতির কাজ পরিদর্শন মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসের সাক্ষী গঙ্গাসাগর! আর প্রবল বর্ষায় ভয়ঙ্কর ভাঙন রুখতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। তার আগে মঙ্গলবার সাত সকালে বাঁধ-মেরামতের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। গঙ্গাসাগর মেলা আসন্ন। তাই ২০২৬ আসার আগে সমুদ্রতটে যুদ্ধকালীন তৎপরতা। সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধের জন্য ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ ও সি-বিচ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। জনশ্রুতি, প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ভাঙন বাড়ে, ফলে এবারের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ সেচ দফতর। তাই পুরোদমে চলছে কাজ।

ভাঙন রুখতে এক বিশেষ পন্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট এক উপায়ে মাটি সংগ্রহ করে তা সমুদ্র সৈকতে ফেলার কাজ শুরু হয়েছে। সেই মাটি বাঁধ মেরামতির জন্য ঠিকঠাক কিনা, তা মঙ্গলবার সকালে স্বয়ং সরেজমিনে এসে খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে বিশদে খোঁজ নেন। গঙ্গাসাগরের সময় যাতে কারও কোনও অসুবিধা না নয় সেই জন্য আগেভাগেই তৎপর তিনি।

জানুয়ারির ৮ তারিখ থেকে পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলার দরজা খুলে যাচ্ছে। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের এখন একমাত্র লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে দফায় দফায় বৈঠক সেরেছে। নিরাপত্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত পরিকাঠামো প্রস্তুত করতে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে যাওয়া সমুদ্র বাঁধ দ্রুত মেরামত করাই এখন প্রশাসনের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্তারা নিয়মিত কাজের তদারকি করছেন।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের