এই মুহূর্তে

অতিরিক্ত চাপে নাজেহাল, চেয়েও মেলেনি অব্যাহতি, রায়গঞ্জে অসুস্থ BLO

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ:  ফের অসুস্থ বিএলও। কোন্নগরের পর এবার রায়গঞ্জে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। গুরুতর অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কাজ করতে গিয়ে সেরিব্রাল হয়েছিল তপতী বিশ্বাসের। কৃষ্ণপদ সরকারও সেরিব্রালে আক্রান্ত হয়েছেন। পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপ থেকেই এই ঘটনা।

বহস্পতিবার কাজ করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিএলও কৃষ্ণপদ সরকার। রায়গঞ্জ কসবা মহেশো এনএমহাই মাদ্রাসা ২০৬ নম্বর বুথে নিযুক্ত ছিলেন। এদিনব কাজ করার সময় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদনও করেছিলেন। সেই আবেদন গ্রাহ্য হয়নি। হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, এসআইআর-র কাজ করতে বেরিয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান বিএলও তপতী বিশ্বাস। সঙ্গে সঙ্গে তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সেরিব্রাল স্ট্রোক হয়েছে তপতী বিশ্বাস। রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। তপতীদেবীর পরিবারের অভিযোগ, sir-র কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন তিনি। সকাল থেকে রাত কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। মানসিক চাপ ক্রমাগত বাড়ছিল। সেই চাপের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি কোন্নগর মাতৃসদনে ভর্তি রয়েছেন। সেখানেই তাঁর সমস্ত চিকিৎসা চলছে। হাই সুগার এবং হাই ব্লাড প্রেসারের জন্য সেরিব্রাল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসআইআর আতঙ্কে মৃত্যুর বিরুদ্ধে সোচ্চার আগেই হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিএলওদের ওপরে অতিরিক্ত মানসিক চাপ দেওয়ার অভিযোগে কমিশনের কাছে ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজের চাপে আত্মহত্যার ঘটনাো ঘটেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte