বাংলা শব্দের বানান না বলতে পারা সেই শিক্ষককে ছুটি দিল সংসদ

সম্প্রতি বাঁকুড়া জেলার চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ের রাজীব দিক্ষিত নামে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বাংলা শব্দের বানান বলতে পারেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক স্কুলের শিক্ষক বলতে পারেননি বাংলা শব্দের বানান, সমাধান করতে পারেননি সহজ অঙ্কের সমাধান। এমনটাই অভিযোগ করেছিলেন স্থানীয় পড়ুয়াদের অভিভাবকরা।  এবার সেই শিক্ষককে লম্বা ছুটিতে পাঠানো হল। উল্লেখ্য আগেই ওই শিক্ষককে সরানোর আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সেই অভিযোগকে মান্যতা দিয়ে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তাঁকে সরিয়ে এবার সেই স্কুলে পাঠিয়েছে অন্য এক শিক্ষককে।

সম্প্রতি বাঁকুড়া জেলার চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ের রাজীব দিক্ষিত নামে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বাংলা শব্দের বানান বলতে পারেননি। এমনকি সহজ অঙ্কের সমাধানও তিনি করতে পারেননি। এরপর বিষয়টি নিয়ে সরব হন ওই স্কুলে পাঠরত শিশুদের অভিভাবকরা। তাঁরা গত ১১ জুলাই চড়ুইকুড় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষককে অপসারণ করার দাবি জানান। তাঁর বদলে ওই স্কুলে উপযুক্ত শিক্ষককে নিয়োগ করার দাবি জানান অভিভাবকরা। অভিভাবকদের সেই বিক্ষোভের পর নড়েচড়ে বসে প্রশাসন। উল্লেখ্য রাজীব দিক্ষিত বাঁকুড়ার ওই স্কুলে ২০২১ সালের জুলাই মাসে সহ শিক্ষক পদে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ রাজীব দিক্ষিত নামের ওই শিক্ষককে ছুটিতে পাঠিয়ে দেয়। তাঁর জায়গায় অন্য এক শিক্ষককে পাঠানো হয় চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ে।

বাঁকুড়ার ওন্দা ব্লকের ইন্দড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিঠুন সাঁতরাকে চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে। সংদের নির্দেশ মেনে মিঠুন সাঁতরা শনিবার ওই স্কুলে যোগ দিয়েছেন। অন্যদিকে তাঁদের দাবি মেনে গ্রামের প্রাথমিক স্কুলে নতুন শিক্ষক পাঠানোয় খুশি অভিভাবকরাও। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা