শিক্ষার পর শিল্প, আবারও স্কচ অ্যাওয়ার্ড রাজ্যের ঝুলিতে

আগামী ১৮ জুন রাজ্যের প্রতিনিধির হাতে দিল্লিতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। ‘স্টার অব গভর্নেন্স অ্যাওয়ার্ড’ পেল  রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যের মুকুটে নতুন পালক। আরও একটি স্কচ অ্যাওয়ার্ড (SKOCH AWARD) এল  রাজ্যের ঝুলিতে। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য আগেই এই পুরস্কার পেয়েছিল রাজ্য। এবার পেল শিল্প ক্ষেত্রে অবদানের জন্য। ‘স্টার অব গভর্নেন্স অ্যাওয়ার্ড’ পেল  রাজ্য। এই স্বীকৃতির কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

 

আগামী ১৮ জুন রাজ্যের (WEST BENGAL) প্রতিনিধির হাতে দিল্লিতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। অনলাইন সার্ভিস শুরু, শিল্প ক্ষেত্রে ৫০০ টি নতুন নীতি তৈরি সহ বিভিন্ন কারণে সাফল্যের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির কথা নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, প্রায় ১০০ টি অনলাইন পরিষেবা, প্রায় ৫০০ টি শিল্প সংক্রান্ত সমস্যা দূরীকরণ নীতি সহ বিভিন্ন কারণের জন্য রাজ্য এই পুরস্কার পেয়েছে।

 

চলতি বছরে, রাজ্যের শিক্ষা দফতরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। ভারতের সব রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সেরা, সেই হিসাবে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছিল রাজ্য। উল্লেখ্য, এরও আগে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর এবং নারী ও শিশু কল্যাণ দফতরও এই সম্মানে ভূষিত হয়েছে। গত ২ বছর কোভিড মোকাবিলা এবং জনপরিষেবায় ভালো কাজের জন্য বাংলা একাধিক স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। দুই বিভাগে ‘স্কচ গোল্ডেন’ অ্যাওয়ার্ড মিলেছিল রাজ্যের। কোভিড সংক্রমণ পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা খুব ভাল কাজ করেছিল। আর তার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছিল এই পুরস্কার।

 

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র