চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SIR জুজু! ঠাকুরবাড়িতে অনশনে দাদা, ‘দুশ্চিন্তা’য় মৃত্যুর কোলে ঢোলে পড়ল ভাই

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্কে মৃত্যু কিছুতেই পিছু ছাড়ছে না। রাজ্য জুড়ে একাধিক আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার অভিযোগ সামনে আসছে। এই আবহেই ফের এসআইআর-এর ভয়ে মৃত্যুর খবর সামনে এসেছে। জানা গিয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসআইআর-এর বিরোধিতায় মতুয়াদের জন্য দাদা বসেছিলেন অনশনে। সেই চিন্তাতেই ভাইয়ের মৃত্যু হল  হার্ট অ্যাটার্কে ।

জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রফুল্ল মণ্ডল। তিনি  নদিয়ার বাসিন্দা। ঠাকুরবাড়িতে মতুয়াদের জন্য  এসআইআর-এর বিরোধিতায় অনশনে বসা প্রফুল্ল মণ্ডলের দাদা নিতাই মণ্ডলকে  বনগাঁ হাসপাতালে   ভর্তি করতে হয়। পরিবারে এক চিন্তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দাদার কি হবে এই চিন্তা করে করে প্রাণ হারালেন ভাই। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। এসআইআর-এর বিরোধিতায় অনশনে বসেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। অনশনের পঞ্চম দিনে এই ছবি এসআইআর নিয়ে আরও প্রশ্ন তুলে দিয়েছে। জানা গিয়েছে এখনও পর্যন্ত অনশনে বসে মোট ৯ জন অসুস্থ হয়েছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এই প্রসঙ্গে সুর চড়িয়ে বলেছেন, “এসআইআরের আতঙ্কে মানুষের মৃত্যু-সহ মতুয়াদের অনশন নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই নির্বাচন কমিশনের।” এর পরেই বিস্ফোরক দাবি করে বলেছেন, “আসলে শান্তনু ঠাকুর ও কেন্দ্রীয় সরকার চাইছে মতুয়ারা ধ্বংস হয়ে যাক, সেটাই কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন।”

এসআইআর-এর প্রতিবাদে এবং মতুয়াদের নাম বাদ দেওয়ার পিছনে বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে ৫ নভেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন মমতাবালা। ভারচুয়ালি অনশনের সূচনা করেন তিনি। জানিয়েছেন সোমবার অনশন মঞ্চে যোগ দেবেন। তাঁর আগেই ঘটে গেল এই ঘটনা।  বাংলাজুড়ে শুরু হয়ে গিয়েছে SIR তথা বিশেষ নিবিড় ভোটার সংশোধনী। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে ফর্ম। ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা সমস্যায় পড়তে পারেন। এই নিয়ে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আর SIR আতঙ্কে বলি হয়েছেন ১৫ জনের বেশি রাজ্যের মানুষ। এবার প্রাণ গেল এক বুথ লেভেল অফিসার (BLO)-এর। কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়ে BLO-র মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতার নাম নমিতা হাঁসদা। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। জানা যায়, বর্ধমানের মেমারিতে SIR-এর এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন BLO। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ