দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাঁচলে বিজেপি এজেন্টকে ধাক্কা-ঘুষি-লাথি, ভাঙল গাড়ির কাঁচ

নিজস্ব প্রতিনিধি : সকাল থেকে কড়া নিরাপত্তায় চলছে প্রথম দফার নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে ভোটকেন্দ্র এবং স্পর্শকাতর বুথ চত্বর সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই অ্যাকশন মোডে রয়েছে তাঁরা। মালদার চাঁচলে বিজেপি এজেন্টের ওপরে হামলার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথের ধুম সাডাগী পানপাড়া এলাকায় বিজেপির এজেন্টের ওপর আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে আক্রমণ চালায়। পাশাপাশি তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপি এজেন্ট লক্ষণ দাসের অভিযোগ, ভোট দেওয়ায় বাধা দেওয়া হচ্ছিল। বুথে যেতেই আটকায় কয়েকজন তৃণমূল কর্মী। ধাক্কাধাকি করা হয় তাঁকে। গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। 

এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এদিন সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচনের ছবি সামনে এসেছে। বিক্ষিপ্ত অশান্তি বাদে বড় ধরনের কোনও ঘটনা এখনও ঘটেনি। ভোট দানে বাধা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। পাশাপাশি এজেন্টের ওপরেও হামলার অভিযোগ উঠেছে। সবথেকে বেশি অশান্তির খবর এসেছে নওদা থেকে। তবে হিংসাত্মক ঘটনা ঘটতে দেখা যায়নি। ছোটখাটো অশান্তি, বচসা হয়েছে। ব্যবস্থাও নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। দুপুর ১১টা পর্যন্ত ৪১ শতাংশের বেশি ভোট পড়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

কোতুলপুরে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

‘৯৫ শতাংশ ভোট পড়বে’, আগাম জানিয়ে দিলেন কেষ্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ