মেলা থেকে তুলে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার শান্তিনিকেতনের আদিত্যপুর গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার শান্তিনিকেতনের আদিত্যপুর গ্রামে। যা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আশঙ্কাজনক অবস্থায় নাবালিকা নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিবাসী ওই নাবালিকা বৃহস্পতিবার রাতে আসে চরক পুজো দেখতে। চড়কের মেলা থেকে তাকে  তুলে নিয়ে গিয়ে নদীর ধারে পাঁচজন গণধর্ষণ করে। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার বড়োডাঙা গ্রামে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ওই রাতে মায়ের সঙ্গে চড়কের মেলায় গিয়েছিল নাবালিকা। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল মেলার মাঠে। সে সময় আচমকা পাঁচ জনের একটি দল সেখানে আসে। এর পর ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে নিয়ে নদীর ফাঁকা চরে চলে যায় তারা। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ।

ওই নাবালিকাকে তুলে নিয়ে গেলে তার বন্ধু স্থানীয়দের বিষটি জানায়। এরপর কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীর চর থেকে মেয়েটিকে উদ্ধার করে। শুক্রবার সকালে নির্যাতিতাকে বোলপুর হাসপাতালে ভর্তি করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তার। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। মেলা থেকে ফেরার পথে তিন চার জন ছেলে ওই নাবালিকার উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আমরা তদন্ত করছি।’’

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

ইস্তফা দিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, ভাঙনের মুখে দমদম পুরবোর্ড!

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে