দিদিকে ডিভোর্স না দেওয়ায় জামাইবাবুকে খুন শ্যালকের

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিদিকে ডিভোর্স (Divorce) দিতে রাজি হননি জামাইবাবু। আর সেই রাগে জামাইবাবুকে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল শ্যালকের (Brother in Law) বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ধৃতকে শনিবার তোলা হতে পারে আদালতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিশাল মাল। রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশালের দিদির সঙ্গে বিয়ে হয় বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের। বিয়ের পর থেকে কৃষ্ণ ও তাঁর স্ত্রীর মধ্যে নানান ঝামেলা চলছিল বলে জানা গিয়েছে। বিশালের দিদি কৃষ্ণ কর্মকারের কাছ থেকে ডিভোর্সও চান। কিন্তু কৃষ্ণ ডিভোর্সে রাজি হননি। আর এই বিষয়টি নিয়ে তাঁদের স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে ঝামেলা শুরু হয়। সেই বিবাদ গড়ায় কৃষ্ণর শ্বশুরবাড়ির সঙ্গে।

স্থানীয়রা জানান, এর মাঝে নিশ্চিন্তপুর এলাকায় নিজের মাসির বাড়িতে গিয়েছিলেন কৃষ্ণ কর্মকার। শুক্রবার রাতে মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ। সেই সময় আচমকা তাঁর শ্যালক বিশাল ৫-৭ জনকে সঙ্গে নিয়ে এসে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয়। কৃষ্ণ কিছু বুঝে ওঠার আগেই তার গলায় তলোয়ারের কোপ মারে বিশাল। ধারালো অস্ত্রের আঘাতে রক্ত বেরোতে থাকে। চিৎকার করে ওঠে কৃষ্ণ কর্মকার। আর্তনাদ শুনে প্রতিবেশীরা তড়িঘড়ি ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত বিশালকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক লোকাল ট্রেন

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের

বাড়িতে লাগান এই ৫ গাছ, অর্থকষ্ট কাকে বলে তা ভুলে যাবেন?