আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের জেড প্লাস নিরাপত্তা নিয়ে দিল্লিতে নোবেলজয়ী, কড়া বেষ্টনী প্রতীচীতেও

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতীকে কড়া আইনি চিঠি পাঠিয়েছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (AMARTYA SEN) আইনজীবী। শনিবারের পরে রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছে রাজ্যের দেওয়া জেড প্লাস নিরাপত্তা।

অন্যদিকে, সরকারি নথি বলছে ‘প্রতীচী’র মধ্যে থাকা ১৩ ডেসিমেল জায়গা নোবেলজয়ী অমর্ত্য সেনের। বিশ্বভারতীর দাবি, এই জায়গা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। সেই কারণে প্রতীচীতেও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্রের খবর, আরও প্রায় ৬ জন বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, আজ থেকেই জেড প্লাস সিকিউরিটি পেয়েছেন বরিষ্ঠ অর্থনীতিবিদ।

একটি সেমিনারে যোগ দেওয়ার জন্যই দিল্লি পাড়ি দিয়েছেন বিশ্ব বরেণ্য অমর্ত্য। সূত্রের খবর, আগামী ১৭ ফেব্রুয়ারি ফের শান্তিনিকেতনে ফিরে আসবেন তিনি। উল্লেখ্য,  জমি বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য, বিএলআরও, তৃণমূল এবং বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, বিজেপি নেতা অনুপম হাজরা। সম্প্রতি আবারও সুর নরম করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সম্মানীয় ব্যক্তির প্রতি অভিযোগ আনা অভিপ্রেত নয়।

অন্যদিকে, নোবেলজয়ীর আইনি চিঠির পর এখনও পর্যন্ত মুখে কুলুপ দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এখন কী হবে, তার উত্তর দেবে সময়।

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ