বিসর্জনের রাতেই বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বৈদ্যবাটি

রবিবার গভীর রাতে বৈদ্যবাটির কাজীপাড়ায় এক মধ্যবয়স্ক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহী। তার জেরেই অশান্তির সূত্রপাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী দুর্গার কৈলাশে প্রত্যাবর্তনের পরপরই একাধিক বিচ্ছিন্ন ঘটনার খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। বিসর্জনের রাতে এক বাইক দুর্ঘটনাকে(Accident) কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল হুগলি জেলার(Hooghly District) শ্রীরামপুর মহকুমার বৈদ্যবাটি(Baidyabati) এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার গভীর রাতে বৈদ্যবাটি চৌমাথার দিক থেকে ১১ নম্বর রেল গেটের দিকে আসছিল একটি বাইক। কাজীপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় এক বাসিন্দাকে ধাক্কা মারে বাইকটি। গুরুতরভাবে জখম হন তাপস শাসমল নামে বছর বাহান্নর ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আপাতত আহতের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, লাঠি-লোহার রড নিয়ে হামলা বিসর্জনের শোভাযাত্রায়, চাঞ্চল্য কৃষ্ণনগরে

অন্যদিকে উত্তপ্ত আমজনতা বিষয়টি সহজ ভাবে নেননি। মধ্যবয়স্ক প্রৌঢ়কে বেপরোয়াভাবে ধাক্কা দেওয়ার কারণে অভিযুক্তের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাইকটি(Bike on Fire) ততক্ষণে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। কারা বাইকে আগুন ধরিয়ে দিল সেবিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কি কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই প্রাথমিক অনুমান পুলিশ কর্তৃপক্ষের। তবে বাইক জ্বালিয়ে দেওয়া ঘটনা নিয়ে তাঁরা তদন্ত চালাচ্ছেন।

আরও পড়ুন, সন্দীপ ঘনিষ্ঠ আত্মীয়দের হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ, খতিয়ে দেখছে ED

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার জেরে উত্তেজিত একদল স্থানীয়েরাই প্রতিশোধ নিতে অভিযুক্ত যুবকের বাইকে আগুন ধরিয়ে দিয়েছে। যদিও নিদির্ষ্ট কোনও ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। অভিযুক্ত বাইক চালকের পরিণতি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ স্থানীয়রা। পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছে শ্রীরামপুর থানার পুলিশ। এলাকাবাসীদের তরফেও এবিষয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী